Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

কলকাতায় সারা-আদিত্য

বাংলাটা ঠিক আসে না শর্মিলা ঠাকুরের নাতনি সারা আলি খানের। যেটুকু এল, সেটুকু মুখস্থ সংলাপ। ‘নমষ্কার কলকাতা। আমি তোমাকে ভালোবাসি।’

কলকাতায় সারা-আদিত্য
  • ২৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বাংলাটা ঠিক আসে না শর্মিলা ঠাকুরের নাতনি সারা আলি খানের। যেটুকু এল, সেটুকু মুখস্থ সংলাপ। ‘নমষ্কার কলকাতা। আমি তোমাকে ভালোবাসি।’ সহশিল্পী আদিত্য রায় কাপুরের সঙ্গে অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনো’ ছবির প্রচারে এসে সারা শোনালেন, ছবিটির জন্য শহরে শ্যুটিংয়ের অভিজ্ঞতার কথা। অভিনয় করেছেন বাঙালি মেয়ের চরিত্রে। নাম চুমকি। কেমন লাগল কলকাতাকে?

Advertisement

সারার ভাষায়, ‘ভালোবাসার উষ্ণতায় ভরা এক মেট্রো শহর।’ মনে করিয়ে দিলেন, ছবিটা তো মেট্রো শহরগুলিকে নিয়েই। তাই শহুরে প্রেম-অপ্রেম, রাগ-অনুরাগ ছবির মূল বিষয়। ‘তবে ভালোবাসার ভাষা দ্রুত বদলাচ্ছে’, পর্যবেক্ষণ সারার। পাশে বসে সম্মতির ঘাড় নাড়েন আদিত্য। অনুরাগ বসুর পরিচালনায় অভিনয়ের ‘স্বপ্ন পূরনের’ তৃপ্তি নিয়ে বললেন, ‘ভালোবাসা এখন প্রযুক্তি নির্ভর। মোবাইল নিয়ন্ত্রণ করছে সম্পর্কের সমীকরণ। সমাজমাধ্যম নির্ধারণ করে দিচ্ছে সামাজিকতার সংজ্ঞা।’ ছবিতে প্রীতমের সুরে দু’কলি গানও গেয়েছেন আদিত্য।

উত্তেজিত অভিনেতা বললেন, ‘একটা নতুন জার্নি।’ পঙ্কজ ত্রিপাঠী, কঙ্কণা সেনশর্মা সহ  ধারে ভারে ওজনদার অভিনেতাদের উপস্থিতি কোনও চাপ তৈরি করেনি বলেই দাবি আদিত্য-সারার। অনুরাগের ‘লাইফ ইন আ মেট্রো’র ‘স্পিরিচুয়াল সিক্যুয়েল আসন্ন ছবিটি। শ্যুটিংয়ের সময়ও মনে হয়নি প্রত্যাশার চাপ তৈরি করতে পারে বলে। নামের ভিড় নিয়ে তাই ভাবনা ছিল না সারারও। বললেন, ‘অনুরাগ বসু যে ছবির পরিচালক, সেখানে এইসব নিয়ে ভেবে সময় নষ্ট করে লাভ নেই। গল্পটাই তো নতুনত্বে ভরা।’  


প্রিয়ব্রত দত্ত
ছবি: দীপেশ মুখোপাধ্যায়

Advertisement
সম্পর্কিত সংবাদ