Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জোড়া দাবিতে সরব সাঁওতালি ছাত্র সংগঠন

একই দিনে দু’টি গুরুত্বপূর্ণ দাবি নিয়ে সরব হল সাঁওতালি ছাত্র সংগঠন ‘ভারত জাকাত সান্তাড় পাঠুয়া গাঁওতা’।

জোড়া দাবিতে সরব সাঁওতালি ছাত্র সংগঠন
  • ২৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একই দিনে দু’টি গুরুত্বপূর্ণ দাবি নিয়ে সরব হল সাঁওতালি ছাত্র সংগঠন ‘ভারত জাকাত সান্তাড় পাঠুয়া গাঁওতা’। শুক্রবার কলকাতা পুরসভায় আধিকারিকদের সঙ্গে দেখা করে সিধু কানহু ডহরে এই দুই স্বাধীনতা সংগ্রামীর মূর্তি স্থাপনের দাবি পেশ করে সংগঠন নেতৃত্ব। এদিন অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তর অভিযান করেন সংগঠনের সদস্যরা। রাজ্যে জাল তফসিলি জাতির শংসাপত্র বাতিল, তদন্তের জন্য অন্তত ৫১ শতাংশ আদিবাসী সম্বলিত কমিশন গঠনের দাবি তুলেছেন তাঁরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ