Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সঞ্জুর শতরান,অবশেষে জয়ে ফিরল ৫ বারের চ্যাম্পিয়ন চেন্নাই

রানে ফিরলেন সঞ্জু স্যামসন । জয়ে ফিরল চেন্নাই সুপার কিংস। এই  মরসুমের  শুরুটা একেবারেই ভালো হয়নি, চেন্নাই সুপার কিংসের। প্রথম তিনটে ম্যাচেই  হারতে হয়েছে সিএসকেকে।

সঞ্জুর শতরান,অবশেষে জয়ে ফিরল ৫ বারের চ্যাম্পিয়ন চেন্নাই
  • ১২ এপ্রিল, ২০২৬ ০৮:০৪
Prefer us on Google

চেন্নাই, ১১ মার্চ: রানে ফিরলেন সঞ্জু স্যামসন । জয়ে ফিরল চেন্নাই সুপার কিংস। এই  মরসুমের  শুরুটা একেবারেই ভালো হয়নি, চেন্নাই সুপার কিংসের। প্রথম তিনটে ম্যাচেই  হারতে হয়েছে সিএসকেকে। অবশেষে দিল্লিকে হারিয়ে প্রথম পয়েন্টে এল চেন্নাই এর ঘরে। টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর আইপিএলে যেন ফর্ম হারিয়ে ফেলেছিলেন সঞ্জু। দিল্লির বিরুদ্ধে ফের বিধ্বংসী মেজাজে দেখা গেল চেন্নাই ওপেনারকে। ৫৬ বলে ১১৫ রান করে অপরাজিত থাকেন তিনি। তার ব্যাটে ভর করে চেন্নাই তোলে ২১২ রান। সঞ্জু ছাড়াও রান পেলেন আয়ুষ মাত্রে। তিনি করলেন ৫৯ রান। 

Advertisement

জবাবে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেছিল দিল্লি। ওপেনিংয়ে পাথুম নিশাঙ্কা এবং কে এল রাহুল জুটি ৫ ওভারে তোলে ৬১ রান। নিশাঙ্কা করেন ৪১। এরপর তিন বলের মধ্যে আউট হয়ে যান দুই ব্যাটারই। আট ওভারের মধ্যে ছিয়াত্তর রানে চার উইকেট হারায় দিল্লি। এরপর দিল্লির ট্রিস্টন স্টাবস ছাড়া আর কেউই সেভাবে লড়াই করতে পারলেন না। স্টাবস আউট হন ৬০ রানে। চেন্নাইয়ের হয়ে চারটি উইকেট নেন জেমি ওভারটন এবং তিন উইকেট নেন অংশুল কম্বোজ। ম্যাচের সেরা হলেন সঞ্জু স্যামসন। 

সম্পর্কিত সংবাদ