Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

সঞ্জয় ও জ্যাকির যুগলবন্দি

পর্দায় ফিরছে নস্টালজিয়া। তৈরি হচ্ছে ব্লকবাস্টার ‘খলনায়ক’ ছবির সিক্যুয়েল। সঞ্জয় দত্ত ইতিমধ্যে জানিয়েছেন আসছে ‘খলনায়ক রিটার্নস’।

সঞ্জয় ও জ্যাকির যুগলবন্দি
  • ১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পর্দায় ফিরছে নস্টালজিয়া। তৈরি হচ্ছে ব্লকবাস্টার ‘খলনায়ক’ ছবির সিক্যুয়েল। সঞ্জয় দত্ত ইতিমধ্যে জানিয়েছেন আসছে ‘খলনায়ক রিটার্নস’। আর সেই ছবিতেই ফের রাম-বল্লু জুটির ম্যাজিক দেখতে পাবেন দর্শক। সম্প্রতি এই সিনেমায় যোগ দিলেন জ্যাকি শ্রফ। সদ্য এক সাক্ষাৎকারে জ্যাকি নিজেই এই খবরে সিলমোহর দিলেন। বললেন, ‘আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ নতুন মোড়কে পুরনো জুটির এই যুগলবন্দি পরিচালনা করবেন সুভাষ ঘাই। ইতিমধ্যে চিত্রনাট্য তৈরি হয়েছে বলে খবর। জ্যাকি জানালেন, নতুন প্রজন্মের কথা মাথায় রেখে চিত্রনাট্য তৈরি হয়েছে। গল্প অনুযায়ী রাম ও বল্লুর বয়স বাড়লেও তাদের পুরনো শত্রুতা একইরকম থাকবে বলে খবর। ইতিমধ্যে সঞ্জয় ও পরিচালকের সঙ্গে প্রাথমিক আলোচনা সেরে ফেলেছেন জ্যাকি। শীঘ্রই এই ছবির শ্যুটিং শুরু হতে পারে বলে খবর।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ