Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সন্দেশখালি: জমি দখলের মামলায় শাহজাহানদের বিরুদ্ধে চার্জ গঠন

সন্দেশখালিতে জমি দখলের মামলায় অবশেষে তৃণমূল নেতা শেখ শাহজাহানদের বিরুদ্ধে চার্জ গঠন করল আদালত।

সন্দেশখালি: জমি দখলের মামলায় শাহজাহানদের বিরুদ্ধে চার্জ গঠন
  • ১৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সন্দেশখালিতে জমি দখলের মামলায় অবশেষে তৃণমূল নেতা শেখ শাহজাহানদের বিরুদ্ধে চার্জ গঠন করল আদালত। সোমবার কলকাতার বিচারভবনের ইডির বিশেষ আদালত একাধিক ধারায় ওই চার্জ গঠন করে। যদিও অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবি করে। ইডির বিশেষ সরকারি কৌঁসুলি অরিজিৎ চট্টোপাধ্যায় বলেন, প্রায় ৫ কোটি টাকার আর্থিক প্রতারণার মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। আদালত আগামী ৭ জুলাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে। সব মিলিয়ে সাক্ষী রয়েছেন ৩০ জনের উপর।

Advertisement

ইডির অভিযোগ, সন্দেশখালিতে ভয় দেখিয়ে জমি দখল করে বেআইনি পথে টাকা আদায় করেছিল অভিযুক্তরা। সেই অর্থের পরিমাণ প্রায় পাঁচ কোটি টাকা। সরকারি কৌঁসুলির অভিযোগ, দুর্নীতির মাধ্যমেই ওই টাকা আদায় করা হয়েছিল। ইডির অভিযোগ, সন্দেশখালির সাধারণ গরিব গ্রামবাসীর উপর নানাভাবে অত্যাচার চালিয়ে দখল করা হয়েছিল ওই জমি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানতে পারে, মাছের ব্যবসাকে সামনে রেখে জমি দখল চালিয়ে যাচ্ছিল শাহজাহান ও তার দলবল। এতদিন নানা কারণে চার্জ গঠন হচ্ছিল না। অবশেষে এদিন এই আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ