Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

বিমান বাতিলে বিপাকে সন্দীপ্তা

ফিনল্যান্ড, নরওয়েতে বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন ও তাঁর স্বামী সৌম্য মুখোপাধ্যায়। গত মাসের ১৮ তারিখ গিয়েছিলেন তাঁরা।

বিমান বাতিলে বিপাকে সন্দীপ্তা
  • ৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ফিনল্যান্ড, নরওয়েতে বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন ও তাঁর স্বামী সৌম্য মুখোপাধ্যায়। গত মাসের ১৮ তারিখ গিয়েছিলেন তাঁরা। পুরো ট্রিপ দারুণ কাটছিল। কিন্তু ছন্দপতন হল ১ মার্চ। ওইদিন প্যারিস পৌঁছন নায়িকা। সেখান থেকে দুবাইয়ে হয়ে তারপর দেশে ফেরার কথা ছিল সন্দীপ্তার। কিন্তু ইরানের আক্রমণে উত্তপ্ত দুবাই। বন্ধ আকাশপথ। এর জেরে একের পর এক বিমান বাতিল হচ্ছে। বাতিল হয়েছে সন্দীপ্তাদের বিমানও। সোমবার, ২ মার্চ সন্দীপ্তাদের বিমানে ওঠার কথা ছিল। কিন্তু তা বাতিল হওয়ায় উদ্বেগে রয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘প্যারিসে রয়েছি এখন। এখানে তেমন কোনো সমস্যা নেই। তবে কবে ফিরব বুঝতে পারছি না।’ ৫ মার্চের আগে কোনো বিমান পাওয়ার সম্ভাবনা নেই। ফলে ওইদিনের টিকিটই কেটেছেন অভিনেত্রী। তাঁর কথায়, ‘তখনও যদি পরিস্থিতির পরিবর্তন না হয়, কী করব বুঝতে পারছি না। আমাদের কাছে আর কোনো উপায়ই নেই। দেখা যাক কী হয়!’ অন্যদিকে, দুবাইয়ে ছেলে ইউভানকে নিয়ে আটকে পড়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। অভিনেত্রী নার্গিস ফকরিও আটকে পড়েছেন দুবাইয়ে। তাঁর হোটেলের পাশে একের পর এক বিস্ফোরণ হয়েছে। এর জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন অভিনেত্রী। অভিনেতা-গায়ক অ্যামি বির্কের ছ’বছরের শিশুকন্যাও আটকে রয়েছে দুবাইতে। ভারতে উদ্বেগে দিন কাটছে অ্যামির। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ