Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গ্রামজুড়ে কিচকিচ করছে বালি, নাওয়াখাওয়া মাথায় কাকদ্বীপের কালিকাপুরে

সাদা বালির দূষণে অতিষ্ঠ গ্রামের বাসিন্দারা। বাড়ির সামনে দাঁড়ানো তো দূর, ঘরের ভিতরে রান্না করতেও সমস্যাা হচ্ছে

গ্রামজুড়ে কিচকিচ করছে বালি, নাওয়াখাওয়া মাথায় কাকদ্বীপের কালিকাপুরে
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: সাদা বালির দূষণে অতিষ্ঠ গ্রামের বাসিন্দারা। বাড়ির সামনে দাঁড়ানো তো দূর, ঘরের ভিতরে রান্না করতেও সমস্যাা হচ্ছে।  বালি পড়ে নষ্ট হচ্ছে তরকারি, ভাত, পানীয় জল। ঘরময় বালি। এ কারণে সমস্যায় পড়েছে কাকদ্বীপের শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের লট নম্বর আটের কালিকাপুর গ্রাম।

Advertisement

গ্রামটি মুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এখন নদীর বিশাল অংশজুড়ে চড়া পড়েছে। গঙ্গাসাগর মেলার সময় ভেসেল চলাচলের সুবিধায় চড়ার সাদা বালি ড্রেজিং করে কাটা হয়। সেই বালি পাইপের মাধ্যমে তুলে রাখা হয় নদীর তীরে। সাধারণত কয়েক মাসের মধ্যে বালি সরিয়ে নিয়ে যাওয়ার কাজ হয়। কিন্তু এ বছর তা নদীর তীরে পড়ে রয়েছে। আর হাওয়ায় উড়ে বালিময় হয়ে যাচ্ছে গোটা এলাকা। মানুষ নাকে-মুখে রুমাল দিয়ে হাঁটছেন। কালিকাপুরের বাসিন্দা শম্পা সাউ বলেন, ‘বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা যায় না। চারিদিকে বালি ওড়ে। বাড়ির ভিতরে বসে ভাত পর্যন্ত খাওয়া যায় না। খুবই সমস্যার মধ্যে আছে সবাই। বালির স্তূপ না সরালে সমস্যা তীব্র হবে।’ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অতীতে খাদানগুলিকে বালি বিক্রি করে দিত ব্লক প্রশাসন। কিন্তু এখন নদী উপর সেতু তৈরির প্রস্তুতি চলছে। তাই খাদানগুলি চলে গিয়েছে সেতু নির্মাণকারী সংস্থার অধীনে। সে কারণেই বালি তোলার কাজ হচ্ছে না। ফলে সমস্যা তৈরি হচ্ছে। শীঘ্রই বালি সরানোর কাজ হবে। - নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ