Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারতে নিষেধাজ্ঞার হুমকি দিলে ‘ব্যুমেরাং’ হবে: পুতিন

সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনোমিক ফোরামে শীর্ষ স্থানীয় সংবাদমাধ্যমগুলির সঙ্গে বৈঠকে এমনটাই বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ভারতে নিষেধাজ্ঞার হুমকি দিলে ‘ব্যুমেরাং’ হবে: পুতিন
  • ৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মস্কো: ভারতকে ‘নিষেধাজ্ঞা চাপানোর হুমকি’ দিলে তা ‘ব্যুমেরাং’ হবে। বৃহস্পতিবার রাতে সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনোমিক ফোরামে শীর্ষ স্থানীয় সংবাদমাধ্যমগুলির সঙ্গে বৈঠকে এমনটাই বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  তিনি বলেন, ‘ভারত সার্বভৌম দেশ। নিষেধাজ্ঞার হুমকি দিয়ে তাঁদের রোখা যাবে না। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নেতৃত্বে তা ব্যুমেরাং হয়ে দাঁড়াবে।’ রুশ প্রেসিডেন্টকে প্রশ্ন করা হয়, রাশিয়ায় তৈরি সু-৫৭ যুদ্ধবিমান ও এস-৫০০ ডিফেন্স সিস্টেম কেনা হলে ভারতের উপরে মার্কিন নিষেধাজ্ঞা জারি হতে পারে। সেই প্রসঙ্গে পুতিন বলেন, ‘ভারত সার্বভৌম দেশ। তাদের নিজেদের পছন্দের অধিকার রয়েছে। কম দামে সবচেয়ে অত্যাধুনিক সরঞ্জামই তারা বেছে নেবে। ভারত সবসময়ই তাঁদের জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেয়।’

Advertisement

নিজের বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বহুদিনের ঘনিষ্ঠতার কথা উল্লেখ করেছেন পুতিন। তিনি মনে করিয়ে দিয়েছেন, একসময় আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ ছিল মোদির। পুতিন বলেন, ‘আমি জানি, মোদি কোনোদিন এই কথা ভুলবেন না। এখন তিনি প্রধানমন্ত্রী, সব নিষেধাজ্ঞা উঠে গিয়েছে। আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক উন্নত হয়েছে।’  পুতিন আরও বলেন, ‘ভারত  ও রাশিয়া, দুই দেশই একে অপরকে বিশ্বাস করে। আমরা শুধু বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নই। আমরা শুধু কেনা-বেচা করি না। গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রেও আমরা একে অপরের সহযোগী।’দুই দেশের যৌথ গবেষণায় তৈরি মাঝারি পাল্লার ব্রহ্মস মিসাইলের প্রসঙ্গও উল্লেখ করেন পুতিন।  ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ