নিষেধাজ্ঞা শিকেয়! ভোটের আগে রুশ ডিজেল কিনতে চুক্তি ট্রাম্পের
  • ১১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: রাশিয়া থেকে তেল কেনায় ভারতের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন ট্রাম্প। অথচ নিজেই পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার নিজের ট্রুথ সোশ্যাল হ্যান্ডলে তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই আমেরিকা ও বিশ্ববাজারে তিন লক্ষ টন ডিজেল রপ্তানি করতে চলেছে রাশিয়া। নভেম্বরে আরও ৫ লক্ষ টন এবং তার পরে আরও ১০ লক্ষ টন জ্বালানি রপ্তানি করবে মস্কো।'

Advertisement

আগামী ৭ এপ্রিল পর্যন্ত রাশিয়ার ডিজেল রপ্তানিতে মার্কিন নিষেধাজ্ঞাও প্রত্যাহার করা হয়েছে। সামনেই মিডটার্ম নির্বাচন আমেরিকায়। তার আগে মার্কিন বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে চাপে রয়েছে ট্রাম্প সরকার। যা নিয়ে দেশের অন্দরে ক্ষোভের আঁচ স্পষ্ট। এই পরিস্থিতিতে ট্রাম্পের পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ট্রাম্পের এই সিদ্ধান্তকে আক্রমণ করতে ছাড়েননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিও। নতুন এই চুক্তিতে ‘পুতিনকে দেওয়া ট্রাম্পের উপহার’ বলে কটাক্ষ করেছেন তিনি। ইউক্রেন আক্রমণের অভিযোগে মস্কোর উপর একগুচ্ছ নিষেধাজ্ঞা চাপিয়েছিল আমেরিকা। পরবর্তীকালে ভারত সহ একাধিক দেশের উপর রাশিয়া থেকে তেল কেনার অভিযোগে বিপুল পরিমাণ শুল্কও আরোপ করেছেন তিনি। শুক্রবার সেই নিষেধাজ্ঞা নিয়েই ঢোঁক গিললেন ট্রাম্প। পুতিনের দেশের পক্ষ থেকেও জানানো হয়েছে, এই তেল সরবরাহ করতে তাঁরা প্রস্তুত। তবে জন্য অতিপ্রয়োজনীয় ডলার ছাড়া এই চুক্তি থেকে রাশিয়া আর কী কী সুবিধা পাচ্ছেন তা জানা যায়নি। তবে এই সিদ্ধান্তে আমেরিকায় আদৌ তেলের দাম কমবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। টিম আর্মিটেজ নামের এক বিশ্লেষক বলেছেন, ‘এই তেল মার্কিন বাজারে তেলের দামে খুব একটা প্রভাব ফেলবে না। মনে হচ্ছে, মার্কিন বাজারে মূল্যবৃদ্ধি কমাতে মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট।’