• আদালতে জয় পেলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। দীর্ঘদিন ধরেই তাঁর পরিচয়ের অপব্যবহার করা হচ্ছিল অনলাইনে। এর বিরুদ্ধে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নায়িকা। সদ্য তাঁকে অন্তবর্তীকালীন সুরক্ষা দিল হাইকোর্ট। এর ফলে ই-কমার্স পোর্টাল ও ডিজিটাল মিডিয়া সংস্থাগুলি বিনা অনুমতিতে তাঁর নাম, ছবি ও কণ্ঠস্বর ব্যবহার করতে পারবে না। অভিনেত্রীর অনুমতিহীন সমস্ত কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশও দিয়েছে। আগামী ১০ ডিসেম্বর শুনানির পরবর্তী দিন ধার্য হয়েছে।



