Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

খোরপোশ প্রত্যাখ্যান সামান্থার

২০০ কোটি টাকা। বিচ্ছেদের পর অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে এই পরিমাণ অর্থই খোরপোশ হিসেবে দেওয়া হয়েছিল নাগা চৈতন্যর পরিবারের তরফে। তবে সেই টাকা নিতে চাননি নায়িকা।

খোরপোশ প্রত্যাখ্যান সামান্থার
  • ২৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• ২০০ কোটি টাকা। বিচ্ছেদের পর অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে এই পরিমাণ অর্থই খোরপোশ হিসেবে দেওয়া হয়েছিল নাগা চৈতন্যর পরিবারের তরফে। তবে সেই টাকা নিতে চাননি নায়িকা। কারণ সেই সময় মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েছিলেন সামান্থা। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে তিনি বিছানা ছেড়ে পর্যন্ত উঠতে পারছিলেন না। সেই সময় ভালোবাসার মানুষের পরিবর্তে টাকা নিতে অস্বীকার করেন সামান্থা। সম্প্রতি ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও অভিনেত্রী তথা নৃত্যশিল্পী ধনশ্রীর খোরপোশ ইস্যুতে ফের চর্চায় উঠে এসেছে সামান্থার খোরপোশ প্রত্যাখ‌্যানের কথা। শোনা যাচ্ছে, ২০০ কোটি টাকা প্রত্যাখ্যানের পর আক্কিনেনি পরিবার নাকি তাঁকে ৫০ কোটি টাকা দিতে চেয়েছিল। অভিনেত্রীর অনেক ঘনিষ্ঠ ব্যক্তি তাঁকে এই টাকা নিতে অনুরোধ করেন। যদিও সেই টাকাও ফিরিয়ে দিয়েছিলেন সামান্থা।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ