Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

মা হচ্ছেন সামান্থা রুথ প্রভু

মা হচ্ছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। গত বছর ডিসেম্বরে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন সামান্থা।

মা হচ্ছেন সামান্থা রুথ প্রভু
  • ২২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 মা হচ্ছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। গত বছর ডিসেম্বরে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন সামান্থা। গত কয়েকদিন ধরেই সামান্থা অন্তঃসত্ত্বা, এই জল্পনা চলছে ইন্ডাস্ট্রিতে।  সদ্য এক ভিডিয়োতে তাঁর বেবি বাম্প নিয়েও চর্চা চলছে। এই আবহে নায়িকার ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে এই খবর। জানা গিয়েছে, এই সময়টা সামান্থা ও রাজ দু’জনের জীবনেই ভীষণ স্পেশাল। জীবনের নতুন জার্নি শুরুর আগে একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন তাঁরা। মনে করা হচ্ছে, আগামী ডিসেম্বরে সন্তানের জন্ম দেবেন সামান্থা। যদিও এখনই আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি তাঁদের তরফে। শীঘ্রই অভিনেত্রী ও পরিচালক জুটি তা করবেন বলে জল্পনা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ