Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জোয়ার এলেই ঢুকছে নোনা জল ভাঙা নদী বাঁধ মেরামতের দাবি

প্রায় পাঁচ মাস আগে ভেঙে গিয়েছিল নদী বাঁধ। এখনও পর্যন্ত সেই অবস্থাতেই রয়েছে।

জোয়ার এলেই ঢুকছে নোনা জল ভাঙা নদী বাঁধ মেরামতের দাবি
  • ২০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: প্রায় পাঁচ মাস আগে ভেঙে গিয়েছিল নদী বাঁধ। এখনও পর্যন্ত সেই অবস্থাতেই রয়েছে। এদিকে বাঁধের ওই ভাঙা অংশ দিয়ে রোজই নোনা জল ঢুকছে গ্রামে। বিশেষত জোয়ার হলেই গ্রামের কৃষিজমি নোনা জলে প্লাবিত হয়ে যায়। পূর্ণিমা ও অমাবস্যার কোটালের সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

Advertisement

গত বছর কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার সময় কাকদ্বীপের বুধাখালি গ্রাম পঞ্চায়েতের ফটিকপুরের বাঁধধারের পাড়ায় শুশনি নদীর প্রায় ২০০ ফুট বাঁধ ভেঙে গিয়েছিল। ফলে ওই গ্রামের বিস্তীর্ণ এলাকা নদীর নোনা জলে প্লাবিত হয়ে গিয়েছিল। এখনও জোয়ারের সময় একই পরিস্থিতি তৈরি হয়। গ্রামবাসীদের অভিযোগ, বিষয়টি বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনও সুরাহা হয়নি। সামনে বর্ষাকাল। নদীর জল বাড়লে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।
এবিষয়ে স্থানীয় এক বাসিন্দা বাসুদেব আড়ি বলেন, নদী বাঁধ ভেঙে প্রায় দশ বিঘা কৃষি জমি প্লাবিত হয়ে গিয়েছে। এখন আর ওই জমিতে কোনও চাষবাস করা যায় না। রোজই গ্রামে নোনা জল ঢোকে। কোটালের সময় নদীর জল বাড়লে গ্রামের বেশ কয়েকটি বাড়িও জলমগ্ন হয়ে পড়ে। ওই ভাঙা অংশের আশেপাশের নদী বাঁধেরও বেহাল অবস্থা হয়ে রয়েছে। শীঘ্রই নদী বাঁধটি মেরামত করা না হলে, বর্ষাকালে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।
এবিষয়ে বুধাখালি গ্রাম পঞ্চায়েতের প্রধান বাণেশ্বর দাস বলেন, ওই এলাকাটি সেচদপ্তরের আধিকারিকরা পরিদর্শন করেছিলেন। ওখানে আর নদী বাঁধ মেরামত করা সম্ভব নয়। তাই কিছুটা দূর থেকে শক্তপোক্ত করে রিং বাঁধ তৈরি করা হয়েছে। ওই এলাকায় যে বাড়িগুলি আছে, সেই পরিবারগুলিকে অন্যত্র স্থানান্তর করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ