Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

সলমনের মজার পোস্ট

অসুস্থ সলমন খান। এই খবরেই গত রবিবার থেকে সরগরম হয়েছিল ইন্ডাস্ট্রি। এক অনুষ্ঠানে সলমনের পরিবর্তিত লুক দেখে উদ্বেগে ছিলেন ভক্তরা।

সলমনের মজার পোস্ট
  • ২১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অসুস্থ সলমন খান। এই খবরেই গত রবিবার থেকে সরগরম হয়েছিল ইন্ডাস্ট্রি। এক অনুষ্ঠানে সলমনের পরিবর্তিত লুক দেখে উদ্বেগে ছিলেন ভক্তরা। এবার অনুরাগীদের আশ্বস্ত করলেন নায়ক নিজেই। সোমবার এক মজার পোস্ট করেছেন তিনি। নিজের নতুন লুকের কয়েকটি ছবি পোস্ট করে সলমন লিখেছেন, ‘আপনারা সকলে ভালো আছেন তো?’ এর মাধ্যমেই অভিনেতা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন উদ্বেগের কোনো কারণ নেই। তিনি সম্পূর্ণ সুস্থ। মাঝে অবশ্য জল্পনা ছড়িয়েছিল চিকিৎসার জন্য আমেরিকা যেতে পারেন সলমন। তবে হাতে একগুচ্ছ ছবির কাজ থাকায় এখনই বিদেশ পাড়ি দিচ্ছেন না তিনি। তাঁর নতুন লুক কোনো ছবির জন্য কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ