Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

হাইকোর্টের দ্বারস্থ সলমন

দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন সলমন খান।

হাইকোর্টের দ্বারস্থ সলমন
  • ১৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন সলমন খান। শুক্রবার মুক্তি পেয়েছে ‘কালা হিরণ: দ্য ব্যাটল ফর লেগ্যাসি’র টিজার। এই ছবির স্থগিতাদেশ চেয়েই এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ সলমন। ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ হত্যা ও তার পরবর্তী ঘটনাবলির প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবিটি। তা ঘিরেই নতুন বিতর্ক। ছবিটি বন্ধের জন্য আগেই প্রযোজককে নোটিস পাঠিয়েছিলেন সলমনের আইনজীবী দল। যদিও সেই নোটিসকে গুরুত্ব দেননি নির্মাতারা। শুক্রবার মুক্তি পেয়েছে ছবির টিজার। তারপরই আইনি পথে হাঁটার সিদ্ধান্ত সলমনের। অভিনেতার আইনজীবীর দাবি, ছবিটি তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ