পারিশ্রমিক কমালেন অভিনেতা সলমন খান। ভামসি পাদিয়াপল্লি পরিচালিত একটি ছবির শ্যুটিংয়ে ব্যস্ত অভিনেতা। শোনা যাচ্ছে, এই ছবির জন্য ৭০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন তিনি। মনে করা হয়, বলিউডে প্রতি ছবি পিছু ১২০ কোটি টাকা পারিশ্রমিক নেন সলমন। তবে পরিচালকের সঙ্গে বন্ধুত্বের খাতিরেই পারিশ্রমিক কমানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর। যদিও এই খবরে সিলমোহর দেননি নির্মাতারা। এই ছবিতে অভিনেতার বিপরীতে দেখা যাবে নয়নতারাকে। জোরকদমে চলছে শ্যুটিং। সবকিছু ঠিক থাকলে আগামী বছর ছবিটি মুক্তি পাওয়ার কথা। এদিকে, সলমনের ‘মাতৃভূমি’ও মুক্তির অপেক্ষায়। শীঘ্রই এই ছবির জন্য প্রচার শুরু করবেন নায়ক।



