Bartaman Logo
৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

ক্যামিওতে সলমন

তাঁর উপস্থিতি আলাদা মাত্রা দেয় প্রতি ছবিকে। তিনি অর্থাৎ অভিনেতা সলমন খান। ফের একটি ছবিতে ক্যামিও কররতে চলেছেন তিনি।

ক্যামিওতে সলমন
  • ৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• তাঁর উপস্থিতি আলাদা মাত্রা দেয় প্রতি ছবিকে। তিনি অর্থাৎ অভিনেতা সলমন খান। ফের একটি ছবিতে ক্যামিও কররতে চলেছেন তিনি। কোন ছবি? শোনা যাচ্ছে, শীঘ্রই বলিউডে হাতেখড়ি হতে চলেছে মালাইকা আরোরা ও আরবাজ খানের পুত্র আরহান খানের। অ্যাকশন ঘরানার সেই ছবিতেও ক্যামিও চরিত্রে দেখা যাবে সলমনকে। শোনা যাচ্ছে, ‘অ্যান অ্যাকশন হিরো’ খ্যাত পরিচালক অনিরুদ্ধ আইয়ার পরিচালিত এই ছবির চিত্রনাট্যের কাজ চলছে পুরোদমে। সবকিছু ঠিক থাকলে শীঘ্রই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা। ছবিটি মুক্তি পাবে আগামী বছর। উল্লেখ্য, সলমন অভিনীত ‘মাতৃভূমি’ মুক্তির অপেক্ষায়। পাশাপাশি একটি দক্ষিণী ছবির কাজও করছেন সলমন। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন নয়নতারা।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ