Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

আগামী বছর দুই ছবি

আগামী বছর মুক্তি পেতে পারে সলমন খানের দু’টি ছবি। ২০২০ সালের ভারত-চীন সংঘর্ষ নিয়ে ‘মাতৃভূমি’ তৈরি করছেন অভিনেতা।

আগামী বছর দুই ছবি
  • ১৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• আগামী বছর মুক্তি পেতে পারে সলমন খানের দু’টি ছবি। ২০২০ সালের ভারত-চীন সংঘর্ষ নিয়ে ‘মাতৃভূমি’ তৈরি করছেন অভিনেতা। তবে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বারবার আপত্তির কারণে বারবার পিছিয়েছে এই ছবি। এ বছর ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে মুক্তির জন্য সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়নি এই সিনেমা। চলতি বছর মুক্তির জন্য ভালো তারিখ পাওয়া মুশকিল। সলমন অকারণে সংঘর্ষে জড়াতেও রাজি নন। চলতি বছর অক্টোবরের শেষ সপ্তাহে মুক্তির চিন্তাভাবনা করছিলেন নির্মাতারা। তবে সেই সময়ও রাজকুমার রাও অভিনীত ‘রাফতার’ ও ইমরান হাশমি অভিনীত ‘গ্যাংস্টার জি৯’ মুক্তি পেতে পারে। ২০২৭ সালে সলমনের দু’টি ছবি মুক্তি পাবে। ‘মাতৃভূমি’ ছাড়াও রিলিজ করবে একটি দক্ষিণী অ্যাকশন ঘরানার ছবি।    

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ