Bartaman Logo
২৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

এশিয়াডে দাপট অব্যাহত সালিমাদের, হকি কর্তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিলীপ তিরকের

এশিয়াডে দুরন্ত ছন্দে ভারতের পুরুষ ও মহিলা হকি দল। দুই দলই ইতিমধ্যে নিশ্চিত করেছে সেমি-ফাইনালের টিকিট।

এশিয়াডে দাপট অব্যাহত সালিমাদের, হকি কর্তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিলীপ তিরকের
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নাগোয়া: এশিয়াডে দুরন্ত ছন্দে ভারতের পুরুষ ও মহিলা হকি দল। দুই দলই ইতিমধ্যে নিশ্চিত করেছে সেমি-ফাইনালের টিকিট। জাপানে হরমনপ্রীত, সালিমারা যখন আলো ছড়াচ্ছেন, দেশের হকি সংস্থায় তখন বিতর্কের কালো মেঘ। শুক্রবার সকালে হকি ইন্ডিয়ার কর্তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন খোদ সংস্থার সভাপতি দিলীপ তিরকে। দক্ষিণ দিল্লির ডিসিপি-র অফিস থেকে জানানো হয়েছে যে, প্রাক্তন কর্তা আরকে শ্রীবাস্তবের বিরুদ্ধে ফেডারেশনের সম্পদ ও তথ্য হাতানোর অভিযোগ দায়ের করেছেন তিনি। পাশাপাশি ফিনান্স ম্যানেজার সুবোধ কুমারের বিরুদ্ধেও জিডি করেছেন তিরকে। প্রশাসনের পক্ষ থেকে তদন্তের আশ্বাসও দেওয়া হয়েছে বলে খবর।

Advertisement

এদিকে, শুক্রবার নাগোয়ায় মহিলাদের হকিতে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে নেমেছিলেন সালিমা তেতেরা। জাপানকে ৩-১ ব্যবধানে হারান তাঁরা। চলতি আসরে টানা চতুর্থ জয় ভারতের প্রমীলা বাহিনীর। স্কোরশিটে নাম তোলেন লালরেমসিয়ামি, ইশিকা চৌধুরি ও নবনীত কাউর। জাপানের একমাত্র গোলটি শিহো কাবায়াকাওয়ার। রবিবার ভারতের গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ সিঙ্গাপুর। শনিবার পুরুষদের হকিতে  জাপানের বিরুদ্ধে নামবেন হরমনপ্রীতরা। জাপানকে হারিয়ে শীর্ষ অবস্থান আরও মজবুত করাই লক্ষ্য ক্রেগ ফুলটন ব্রিগেডের।

Advertisement
সম্পর্কিত সংবাদ