Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

কম দামি স্মার্ট ফোনের বিক্রি কমছে, রিপোর্ট

স্মার্ট ফোন বিক্রি বাড়ছে। কিন্তু তুলনামূলকভাবে দামি ফোন বেশি বিক্রি হচ্ছে। সস্তার ফোন যা মূলত নিম্নবিত্ত ব্যবহার করে, সেগুলির বিক্রি কমে যাচ্ছে।

কম দামি স্মার্ট ফোনের বিক্রি কমছে, রিপোর্ট
  • ২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: স্মার্ট ফোন বিক্রি বাড়ছে। কিন্তু তুলনামূলকভাবে দামি ফোন বেশি বিক্রি হচ্ছে। সস্তার ফোন যা মূলত নিম্নবিত্ত ব্যবহার করে, সেগুলির বিক্রি কমে যাচ্ছে। ভারতে মোবাইল ফোনের ক্রয়বিক্রয় সংক্রান্ত সমীক্ষক সংস্থা কাউন্টারপয়েন্ট রিসার্চের সমীক্ষায় দেখা গিয়েছে, নতুন আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ১৫ হাজার টাকার কম দামি স্মার্ট ফোন কম বিক্রি হয়েছে। তবে এপ্রিল থেকে জুন মাসে ১৫০০০ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত এবং ৩০ হাজার টাকার বেশি দামি ফোনের বিক্রি ও চাহিদা কমবেশি একই আছে। প্রসঙ্গত যে ফোনের দাম ৭ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকার মধ্যে, তাকে মোবাইল ফোনের বাজারের পরিভাষায় বলা হয় এন্ট্রি লেভেল প্রোডাক্ট। অর্থাৎ প্রথম যারা স্মার্ট ফোন কিনছে, কিন্তু খুব বেশি দামি ফোন কেনার ক্ষমতা নেই। সেই অংশ এই দামের ম঩ধ্যেই ফোন কেনে। বস্তুত মোবাইল ফোনের বাজারের চড়াই-উতরাইকে এই স্তর সবথেকে বেশি প্রভাবিত কারে। কারণ, এই ফোনের বিক্রি সর্বদা বেশি হয়। এবার দেখা যাচ্ছে এই ফোনের চাহিদা ও বিক্রি কমে গিয়েছে। পূর্ববর্তী ত্রৈমাসিকের তুলনায় ৩০ শতাংশ কম বিক্রি হয়েছে। যা অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছে মোাবইল শিল্পমহল। কেন কম দামি ফোনের বিক্রি কমে যাচ্ছে? প্রথমত, সমাজের যে স্তর এই ফোন সবথেকে বেশি কেনে, তাদের হাতে টাকা কমে গিয়েছে। আর দ্বিতীয় কারণ হল, বেশি দামি ফোন মাসিক কিস্তিতে কেনা যায়, কিন্তু সস্তার ফোনে তা সম্ভব না।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ