Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

জামিনের আর্জি সইফের হামলাকারী শরিফুলের

বলিউড তারকা সইফ আলি খানের বান্দ্রার বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন ৩০ বছরের এক বাংলাদেশি যুবক।

জামিনের আর্জি সইফের হামলাকারী শরিফুলের
  • ৩০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: বলিউড তারকা সইফ আলি খানের বান্দ্রার বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন ৩০ বছরের এক বাংলাদেশি যুবক। শুক্রবার নিম্ন আদালতে সেই অভিযুক্ত মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদ দাবি করেছেন যে, তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তিনি জামিনের আর্জিও জানিয়েছেন। 

Advertisement

গত ১৮ জানুয়ারি নিজের ১৩ তলার ফ্ল্যাটে ৫৪ বছরের অভিনেতাকে বার বার ছুরি দিয়ে কোপানোর অভিযোগ ওঠে। এই ঘটনার দু’দিন পর গ্রেপ্তার হন শরিফুল। এদিকে লীলাবতী হাসপাতালে বেশ কয়েকদিন চিকিৎসার পর ছাড়া পান সইফ। এখন আদালতে ধৃত শরিফুল আর্জি জানিয়েছেন, তাঁর জামিন মঞ্জুর করা হোক। পাশাপাশি তাঁর গ্রেপ্তারিকে বেআইনি এবং তদন্তকারী সংস্থা তাঁর বিরুদ্ধে গোটা ঘটনা সাজিয়েছে বলেও দাবি শরিফুলের। 
অভিযুক্তের আর্জিতে তাঁর আইনজীবী অজয় গাউলি জানান, তদন্ত সম্পূর্ণ হয়েছে। তবে তাঁর মক্কেলই যে ঘটনার দিন সইফের উপর হামলা চালিয়েছেন বা ডাকাতি করেছেন, এমন কোনও পোক্ত প্রমাণ মেলেনি। এমনকী সাক্ষীদের বয়ানেও তাঁর যথাযথ প্রামাণ্য তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে শরিফুল সবসময় পুলিস ও বিচার ব্যবস্থা সঙ্গে সহযোগিতা করে গিয়েছেন। তাই তাঁর জামিন মঞ্জুর করা হোক। আগামী ১ এপ্রিল এই আবেদনের শুনানি হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। -ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ