Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

খুনের রহস্য উদ্ঘাটনে সইফ

আট বছর বয়সি এক শিশুর খুনের রহস্য উদ্ঘাটনে অভিনেতা সইফ আলি খান। সৌজন্যে হংসল মেহেতা পরিচালিত আসন্ন ক্রাইম থ্রিলার।

খুনের রহস্য উদ্ঘাটনে সইফ
  • ৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আট বছর বয়সি এক শিশুর খুনের রহস্য উদ্ঘাটনে অভিনেতা সইফ আলি খান। সৌজন্যে হংসল মেহেতা পরিচালিত আসন্ন ক্রাইম থ্রিলার। নীলাঞ্জনা এস রায়ের বিখ্যাত উপন্যাস ‘ব্ল্যাক রিভার’ অবলম্বনে একটি ছবি তৈরি হচ্ছে বলিউডে। সেখানেই মুখ্য চরিত্রে দেখা যাবে সইফকে। পুলিস অফিসার ওম্বির সিংয়ের ভূমিকায় অভিনয় করবেন তিনি। শোনা যাচ্ছে, পুরোদমে চিত্রনাট্যের কাজ চলছে। সেটি শেষ হলেই শ্যুটিং শুরু হওয়ার কথা। শোনা যাচ্ছে, আগামী বছরের শেষে বা ২০২৭ সালের শুরুতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সইফ অভিনীত সিনেমা। এখন রাহুল ঢোলাকিয়ার একটি ছবির শ্যুটিংয়ে ব্যস্ত অভিনেতা। এই ছবিতে ভারতের প্রথম নির্বাচন কমিশনারের চরিত্রে অভিনয় করছেন সইফ। পাশাপাশি কয়েকদিন পরই মুক্তি পাবে তাঁর ‘জুয়েল থিফ’। এছাড়াও অভিনেতার হাতে রয়েছে রমেশ তুরানির ‘রেস ৪’।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ