Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

পারিশ্রমিক প্রসঙ্গে মুখ খুললেন সইফ

ইন্ডাস্ট্রিতে নারী-পুরুষের পারিশ্রমিক সংক্রান্ত বৈষম্য নিয়ে আলোচনা দীর্ঘদিনের। এর আগেও একাধিক অভিনেতা-অভিনেত্রী এ প্রসঙ্গে মুখ খুলেছেন

পারিশ্রমিক প্রসঙ্গে মুখ খুললেন সইফ
  • ১০ মার্চ, ২০২৬ ১৬:০৩
Prefer us on Google

ইন্ডাস্ট্রিতে নারী-পুরুষের পারিশ্রমিক সংক্রান্ত বৈষম্য নিয়ে আলোচনা দীর্ঘদিনের। এর আগেও একাধিক অভিনেতা-অভিনেত্রী এ প্রসঙ্গে মুখ খুলেছেন। এবার কথা বললেন অভিনেতা সইফ আলি খান। সম্প্রতি বোন সোহা আলি খানের পডকাস্টে অংশ নিয়েছিলেন সইফ। সেখানে তাঁর বক্তব্য, ‘পারিশ্রমিক কম বা বেশি হওয়ার ক্ষেত্রে মহিলা বা পুরুষ বিবেচ্য হওয়া উচিতই নয়। একজন অভিনেতা বা অভিনেত্রী কতখানি জনপ্রিয়, প্রেক্ষাগৃহে তাঁর জন্য কত দর্শক আসেন, সেটাই পারিশ্রমিক নির্ধারণের মূল বিষয়। দু’জন অভিনেতার জনপ্রিয়তা যদি সমান হয়, তাঁরা দু’জনেই যদি সমপরিমাণ দর্শক টানতে পারেন, সেক্ষেত্রে তাঁদের পারিশ্রমিকও সমান হওয়া উচিত।’ এভাবেই ইন্ডাস্ট্রিতে পারিশ্রমিকের বৈষম্য মেটানো যাবে বলে মত সইফের।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ