Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬

‘বেআইনি’ মসজিদ ভাঙার ঘটনায় উত্তপ্ত উত্তরপ্রদেশের সাহারানপুর

জেলাশাসকের অফিস চত্বরে থাকা মসজিদ গুঁড়িয়ে দিল প্রশাসন। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে উত্তরপ্রদেশের সাহারানপুরে। মসজিদটি সরকারি জমিতে বেআইনি ভাবে নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ।

‘বেআইনি’ মসজিদ ভাঙার ঘটনায় উত্তপ্ত উত্তরপ্রদেশের সাহারানপুর
  • ৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: জেলাশাসকের অফিস চত্বরে থাকা মসজিদ গুঁড়িয়ে দিল প্রশাসন। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে উত্তরপ্রদেশের সাহারানপুরে। মসজিদটি সরকারি জমিতে বেআইনি ভাবে নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ। বজরং দলের এক প্রাক্তন পদাধিকারী সদস্য এ নিয়ে মামলা করেন। গত ১৭ জুলাই সিটি ম্যাজিস্ট্রেট আদালত মসজিদটি ভেঙে ফেলার নির্দেশ দেয়। একইসঙ্গে প্রায় ৬ কোটি ৪১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেওয়া হয়। আদালতের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হলেও শুক্রবার জেলা আদালত নিম্ন আদালতের নির্দেশই বহাল রাখে। এরপর শনিবার মসজিদটি ভেঙে ফেলে প্রশাসন। তাতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। এদিকে সমাজবাদী পার্টির কাইরানা সাংসদ ইকরা হাসান অভিযোগ করেছেন, সাহারানপুর যাওয়ার পথে তাঁকে বাড়িতে গৃহবন্দি করে রাখা হয়। তাঁর দাবি, রাতে তাঁর বাড়ির সামনে বহু পুলিশ মোতায়েন করা হয়েছিল। তিনি মসজিদটি নিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলতে সাহারানপুর যেতে চেয়েছিলেন। কিন্তু তাঁকে বেরোতে দেওয়া হয়নি। হাসান বলেন, গণতন্ত্রে জনপ্রতিনিধিদের মানুষের কথা বলার অধিকার রয়েছে। তাঁকে আটকে সেই কণ্ঠস্বর দমন করা যায় না। মসজিদ ভাঙার ঘটনাকে ‘লজ্জাজনক’ বলেও মন্তব্য করেন তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ