Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

অসমে হ্যাটট্রিকের পথে গেরুয়া শিবির

মিলে গেল এক্সিজিট পোল। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অসমে হ্যাটট্রিকের পথে বিজেপি। এখনও পর্যন্ত ৬টি  আসনে জয় নিশ্চিত করেছে গেরুয়া শিবির।

অসমে হ্যাটট্রিকের পথে গেরুয়া শিবির
  • ৪ মে, ২০২৬ ১৫:০৫
Prefer us on Google

গুয়াহাটি: মিলে গেল এক্সিজিট পোল। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অসমে হ্যাটট্রিকের পথে বিজেপি। এখনও পর্যন্ত ৬টি  আসনে জয় নিশ্চিত করেছে গেরুয়া শিবির। এছাড়া ৭৫টি আসনে জয় লাভের পথে তারা। অন্যদিকে প্রধান বিরোধীদল কংগ্রেস এগিয়ে ২০টি আসনে। 

Advertisement

আগের ২০১৬ এবং ২০২১ সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালকে সামনে রেখে ভোটে লড়েছিল অসম বিজেপি। কংগ্রেস অসমে সর্বোচ্চ ৯৯টি আসনে প্রার্থী দিয়েছে। বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করছে ৯০টি আসনে। এক্সিজিট পোলে দেখা গিয়েছিল  বিজেপি জোট ৮০টিরও বেশি আসনে জিততে চলেছে। কংগ্রেস পেতে পারে ৩০-৩৪টি।  

Advertisement
সম্পর্কিত সংবাদ