Bartaman Logo
২৪ সেপ্টেম্বর, ২০২৬

এক সপ্তাহের মধ্যে দিল্লির সব পার্কে সেফটি অডিটের নির্দেশ

দিল্লির কালকাজি মন্দিরের কাছে আস্থা কুঞ্জ পার্কে পুলিশ পরিচয় দিয়ে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গোটা দেশে সমালোচনার ঝড়।

এক সপ্তাহের মধ্যে দিল্লির সব পার্কে সেফটি অডিটের নির্দেশ
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দিল্লির কালকাজি মন্দিরের কাছে আস্থা কুঞ্জ পার্কে পুলিশ পরিচয় দিয়ে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গোটা দেশে সমালোচনার ঝড়। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে বুধবার রাজধানীর সমস্ত পার্কের সেফটি অডিটের নির্দেশ দিলেন লেফটেন্যান্ট গভর্নর তরণজিৎ সিং সান্ধু। পার্ক সংলগ্ন এলাকায় মহিলা পুলিশ মোতায়েন ও টহলদারি বাড়ানোর কথাও বলেছেন তিনি।

Advertisement

এদিন দিল্লির পুলিশ কমিশনার, এমসিডি কমিশনার ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন লেফটেন্যান্ট গভর্নর। পরে সেই সংক্রান্ত ছবি পোস্ট করে এক্স হ্যান্ডলে তিনি জানিয়েছেন— এক সপ্তাহের মধ্যে দিল্লির সমস্ত পার্কের সেফটি অডিট সম্পন্ন করতে হবে। পার্ক সংলগ্ন এলাকায় টহলদারি বাড়ানোর পাশাপাশি মহিলা পুলিশ মোতায়েন করতে হবে। পার্কগুলিতে পর্যাপ্ত আলো, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সুরক্ষা ব্যবস্থায় আরও জোর দিতে হবে। দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের লক্ষ্যে প্রয়োজন পড়লে বেসরকারি সংস্থা ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির সঙ্গে গাঁটছড়া বাঁধতে হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ