Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

সোমবার থেকে জলদাপাড়ার মাদারিহাট গেট থেকে চালু হয়ে যাচ্ছে সাফারি

সোমবার থেকে জলদাপাড়ার মাদারিহাট গেট থেকে চালু হয়ে যাচ্ছে সাফারি
  • ১৮ অক্টোবর, ২০২৫ ২২:১০
Prefer us on Google

পর্যটকদের জন্য সুখবর। আগামী সোমবার থেকে জলদাপাড়ার মাদারিহাট গেট থেকে চালু হয়ে যাচ্ছে সাফারি। আজ, শনিবার রাতে এমনটাই জানিয়েছেন জলদাপাড়ার ডিএফও প্রবীণ কাসোয়ান। বন্যায় নদীর উপর সেতু ও রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় এই পথে সাফারি বন্ধ হয়ে যায়। এর আগে চিলাপাতা, কোদালবস্তি ও শালকুমার থেকে কার সাফারি চালু হয়েছে। বন্যায় ওই রুটগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। দ্রুত সেগুলি মেরামত করে সাফারি চালু করা হয়। কিন্তু বেশি ক্ষতি হওয়ায় বিশেষ করে নদীর উপর সেতু ভেঙে যাওয়ায় মাদারিহাট থেকে সাফারি চালু করা যাচ্ছিল না। একশৃঙ্গ গন্ডারের আবাসস্থল জলদাপাড়ায় হাতি ও কার সাফারির অন্যতম রোমাঞ্চকর রুট মাদারিহাট ও তিতি। মাদারিহাট জলদাপাড়ার মূল প্রবেশদ্বার। দুর্যোগের পর মাদারিহাট গেট দিয়ে জলদাপাড়ার মূল অংশে ডলোমাইট মিশ্রিত পলি জমে ছিল। ফলে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সেখানে এতদিন কার সাফারি চালু করা যায়নি। তবে জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও প্রবীণ কাসোয়ান এদিন রাতে জানিয়ে দিয়েছেন, রাস্তা ও সেতুর কাজ প্রায় শেষ। সোমবার ২০ তারিখ মাদারিহাট গেট থেকে সাফারি শুরু হয়ে যাবে। তবে আপাতত দুপুর দু'টোর সাফারি হবে। পর্যটকরা সেইমতো প্ল্যান করুন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ