Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬

ইশা ফাউন্ডেশনের ৮০ জন নিখোঁজ, শোকাতুর সদগুরু

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ হড়পা বানে নিখোঁজ ইশা ফাউন্ডেশনের অন্তত ৮০ জন তীর্থযাত্রী। তাঁদের অধিকাংশ বিদেশি। এই ঘটনায় তিব্বতের সাগায় ফাউন্ডেশনের শিবিরে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

ইশা ফাউন্ডেশনের ৮০ জন নিখোঁজ, শোকাতুর সদগুরু
  • ২৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ হড়পা বানে নিখোঁজ ইশা ফাউন্ডেশনের অন্তত ৮০ জন তীর্থযাত্রী। তাঁদের অধিকাংশ বিদেশি। এই ঘটনায় তিব্বতের সাগায় ফাউন্ডেশনের শিবিরে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বৃহস্পতিবার ​ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদগুরু জগ্গী বাসুদেব অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে এই দুর্ঘটনার কথা ঘোষণা করেন। সংবাদমাধ্যমের সামনে বক্তব্য 

Advertisement

রাখার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। অশ্রুসজল চোখে ভারত ও চীন উভয় দেশের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। পাশাপাশি নিখোঁজদের উদ্ধারে তিব্বতের জিরিয়ং কাউন্টিতে যাওয়ার অনুমতি চেয়েছেন। এদিকে নিখোঁজদের মধ্যে ২২ জন মার্কিন, কানাডার ১২, অস্ট্রেলিয়ার ১১, দু’জন করে নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর ও স্পেনের নাগরিক। 

Advertisement
সম্পর্কিত সংবাদ