Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

টলিপাড়ায় দুঃসংবাদ, প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

আজ, রবিবার সন্ধ্যায় দুঃসংবাদ। প্রয়াত হলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর।

টলিপাড়ায় দুঃসংবাদ, প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়
  • ২৯ মার্চ, ২০২৬ ২০:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, রবিবার সন্ধ্যায় দুঃসংবাদ। প্রয়াত হলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর। জানা যাচ্ছে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের শ্যুটিং করতে তালসারি গিয়েছিলেন অভিনেতা। সেখানে নৌকার উপরে শ্যুটিং চলছিল। এরপর দুপুর ৩টে নাগাদ আচমকাই ওই নৌকা থেকে অভিনেতা জলে পড়ে যান। তারপর দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি চালানোর পরও তাঁর হদিশ মেলেনি। বেশ কিছুক্ষণ পর তাঁকে উদ্ধার করা হয়। শ্যুটিংয়ে উপস্থিত অন্যান্যরা তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া ব্যবস্থা করেন। এরপর তাঁকে নিয়ে যাওয়া হচ্ছিল দীঘা স্টেট জেনারেল হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরাও তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শ্যুটিংয়ে উপস্থিত অন্যান্যরাও খবরটির সত্যতা স্বীকার করেছেন। জানিয়েছেন, জলে ডুবেই মৃত্যু হয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’ খ্যাত অভিনেতার। তবে দুর্ঘটনাটি ঠিক কী ভাবে ঘটল সেই বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিতভাবে কিছুই জানা যায়নি। রাহুলের আকষ্মিক মৃত্যুতে টলি পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যেই তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সহ অভিনেতা এবং অনুরাগীরা। 

Advertisement

এই ঘটনায়, দীঘা স্টেট জেনারেল হাসপাতালের সুপার সন্দীপকুমার বাগ বলেন, রাহুল বন্দ্যোপাধ্যায়কে মৃত অবস্থাতেই নিয়ে আসা হয়েছিল। পাশাপাশি পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার(গ্রামীণ) অতীশ বিশ্বাস জানিয়েছেন, ওড়িশার তালসারিতে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের শ্যুটিং হচ্ছিল। সেখানে জলে ডুবে যাওয়ার পর তাঁকে উদ্ধার করে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে চিকিৎসকরা তাঁকে বলে মৃত ঘোষণা করেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ