Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

চাপের মুখে দলের স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে, বললেন শচীন

চেতেশ্বর পূজারার অবসরে আলোড়িত ক্রিকেট মহল। ৩৭ বছর বয়সির বর্ণময় কেরিয়ারের প্রশংসা করে শচীন তেন্ডুলকর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘তিন নম্বরে তোমার উপস্থিতি আমাদের সব সময় ভরসা জুগিয়েছে।

চাপের মুখে দলের স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে, বললেন শচীন
  • ২৫ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

নয়াদিল্লি: চেতেশ্বর পূজারার অবসরে আলোড়িত ক্রিকেট মহল। ৩৭ বছর বয়সির বর্ণময় কেরিয়ারের প্রশংসা করে শচীন তেন্ডুলকর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘তিন নম্বরে তোমার উপস্থিতি আমাদের সব সময় ভরসা জুগিয়েছে। প্রতিবার মাঠে নামার সময় তোমার মধ্যে টেস্ট ক্রিকেটের প্রতি গভীর অনুরাগ প্রতিফলিত হতো। তোমার জমাট টেকনিক, ধৈর্য, চাপের মুখে অবিচল থাকার ক্ষমতা দলের কাছে স্তম্ভ হয়ে উঠত। ২০১৮ সালে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জয় তোমাকে ছাড়া সম্ভবই হতো না। অসাধারণ কেরিয়ারের জন্য অভিনন্দন। দ্বিতীয় ইনিংস উপভোগ কর।’ বীরেন্দ্র সেওয়াগের মতে, ‘তোমার দৃঢ় সঙ্কল্প ও কঠোর পরিশ্রম সবার কাছেই অনুপ্রেরণার।’ গাব্বা টেস্টের স্মৃতি সামনে টেনে ভিভিএস লক্ষ্মণের মন্তব্য, ‘ওই ম্যাচে শরীরে একের পর এক বলের আঘাত খেয়েও জিতিয়েছিল দলকে।’

Advertisement

টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রী লিখেছেন, ‘পূজারা হল সত্যিকারের যোদ্ধা। টানা পাঁচ বছর ভারতের টেস্টে বিশ্বসেরা হওয়ার নেপথ্যে ওর অবদানই মুখ্য। অস্ট্রেলিয়ায় টানা দু’বার টেস্ট সিরিজ জয়েও বড় ভূমিকা রেখেছিল।’ আর এক প্রাক্তন কোচ অনিল কুম্বলের মতে, ‘ক্রিকেট মাঠে তোমার যাবতীয় অর্জনের জন্য আমরা গর্বিত।’ ভারতীয় দলের বর্তমান কোচ গৌতম গম্ভীর পোস্ট করেছেন, ‘ঝড়ের মুখে বুক চিতিয়ে দাঁড়িয়েছ তুমি। হতাশা গ্রাস করার সময়েও লড়াই ছাড়নি।’

Advertisement
সম্পর্কিত সংবাদ