Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

৮ জুলাই পর্যন্ত জেল হেপাজত সব্যসাচীর

তোলাবাজি মামলায় ধৃত বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের জামিনের আবেদন খারিজ করল বারাসত আদালত।

৮ জুলাই পর্যন্ত জেল হেপাজত সব্যসাচীর
  • ২৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: তোলাবাজি মামলায় ধৃত বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের জামিনের আবেদন খারিজ করল বারাসত আদালত। বুধবার রাতে বারাসত আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জজ (তৃতীয়) সব্যসাচীকে ৮ জুলাই পর্যন্ত জেল হেপাজতে রাখার নির্দেশ দেন। বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে ভয়েস স্যাম্পল রেকর্ড করার নির্দেশ দিয়েছেন বিচারক। বিধাননগর উত্তর থানার পক্ষ থেকে প্রয়োজনীয় নথি নির্দিষ্ট সময়ে জমা না পড়ায় দুপুর দু’টোর পর শুনানি শুরু হয়। দু’পক্ষের আইনজীবীর সওয়াল-জবাব শোনার পর বিচারক রায়দান স্থগিত রাখেন। রাত আটটার পর জামিনের আবেদন খারিজ করে জেল হেপাজতের নির্দেশ দেন। সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় দাবি করেন, তোলাবাজির টাকায় এই বিপুল সম্পত্তি ও সোনা সংগ্রহ করা হয়েছে। তাঁর বক্তব্যের সমর্থনে সিসি ক্যামেরার ফুটেজ ও ফোন কলের তথ্যও আদালতে পেশ করা হয়। সব্যসাচীর আইনজীবীরা তোলাবাজির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে জামিনের আবেদন জানান। সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, তদন্তের স্বার্থে বৃহস্পতিবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে সব্যসাচীর ভয়েস স্যাম্পল সংগ্রহ করা হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ