Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

অন্য মামলায় সব্যসাচীকে ৫ দিনের পুলিশ হেপাজত

অন্য একটি তোলাবাজির মামলায় সব্যসাচী দত্তকে পাঁচ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিল বিধাননগর মহকুমা আদালত।

অন্য মামলায় সব্যসাচীকে ৫ দিনের পুলিশ হেপাজত
  • ৩০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: অন্য একটি তোলাবাজির মামলায় সব্যসাচী দত্তকে পাঁচ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিল বিধাননগর মহকুমা আদালত। সোমবার তাঁকে আদালতে পেশ করা হয়েছিল। তদন্তের স্বার্থে তাঁকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে পুলিশ। আদালত পাঁচ দিনের পুলিশ হেপাজত মঞ্জুর করেছে।

Advertisement

প্রসঙ্গত, তোলাবাজির অভিযোগ গত ৮ জুন সল্টলেকের তৃণমূল কংগ্রেস নেতা সব্যসাচী দত্তকে গ্রেপ্তার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। তাঁকে নিয়ে নানা জায়গায় তল্লাশিও করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত তদন্তে অনেক কিছু তথ্য উঠে এসেছে। বান্ধবীর বাড়ি সল্টলেকের ব্যাংকের লকারে গচ্ছিত প্রায় ৬ কেজি সোনার গয়নার তথ্যও খতিয়ে দেখা হচ্ছে। তিনি গ্রেপ্তার হওয়ার আগেই গত ১৮ মে বিধাননগর উত্তর থানায় সব্যসাচীর এক সঙ্গীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ দায়ের হয়েছিল। তিনি দোকান থেকে তোলাবাজি করতেন বলে অভিযোগ। ওই ঘটনাতেই সব্যসাচীকে রিমান্ডে নেওয়া হল।
প্রসঙ্গত, সব্যসাচীর বিরুদ্ধে কোথায়, কতগুলি এফআইআর রয়েছে, সেগুলি আদালত থেকে সংগ্রহ করেছে ইডি। অন্যদিকে, এফআইআর খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সব্যসাচী দত্ত। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে রাজ্য জানিয়েছে, আপাতত তাঁর বিরুদ্ধে দু’টি মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে ক’টি মামলা রয়েছে, তা রিপোর্ট আকারে পেশ করার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছেন বিচারপতি। ২৩ জুলাই মামলার পরবর্তী শুনানি।

Advertisement
সম্পর্কিত সংবাদ