Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

নাশকতার ছক বানচাল, গ্রেপ্তার ৬ জঙ্গি

দিল্লিতে নাশকতার ছক বানচাল করে ৬ জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও পেট্রোল বোমা। বিস্তারিত পড়ুন।

নাশকতার ছক বানচাল, গ্রেপ্তার ৬ জঙ্গি
  • ৭ জুলাই, ২০২৬ ১০:৫৩
Prefer us on Google

নয়াদিল্লি, ৭ জুন: দিল্লি সহ একাধিক জায়গায় নাশকতার ছক তৈরি করা হয়েছিল। আর সেই ছক বালচাল করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। গোপন সূত্রে খবর আসে দিল্লি ও তার আশপাশে এলাকায় একটি জঙ্গি মডিউল সক্রিয় হয়েছে। তারপরেই শুরু হয় তদন্ত। এরপর দিল্লি, পাঞ্জাব, উত্তরপ্রদেশের একাধিক জায়গা থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয় ৬ জনকে। তদন্তে উঠে এসেছে রাজধানী সহ একাধিক জায়গায় বিস্ফোরণের ছক ছিল তাদের। ধৃতদের কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্র ছাড়াও উদ্ধার হয়েছে পেট্রোল বোমা ও একাধিক গাড়ি। ধৃত ৬ জনকে জেরা করে তদন্তকারীদের সন্দেহ , তারা পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদ ভাট্টি গ্যাং -এর সক্রিয় সদস্য। এই গ্রেফতারি এবং অস্ত্র উদ্ধারের পর দিল্লি জুড়ে বাড়ানো হয়েছে নজরদারি। বাড়তি নজর রাখা হচ্ছে দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতেও। রাঁচির আর এস এস কার্যালয়ে পেট্রোল বোমা দিয়ে হামলা চালানো হয়েছিল। তদন্তকারীরা খতিয়ে দেখছেন সেই ঘটনার সঙ্গেও এদিনের গ্রেপ্তার হওয়া ৬জন জড়িত কিনা।

Advertisement

অন্যদিকে জম্মু-কাশ্মীরের কুপোয়ারা জেলায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেখানে হদিস মেলে এক জঙ্গি ডেরার। উদ্ধার হয় পাঁচটি একে ৪৭, নটি ম্যাগাজিন, একটি হ্যান্ড গ্রেনেড এবং বিপুল পরিমাণ কার্তুজ।

Advertisement
সম্পর্কিত সংবাদ