Bartaman Logo
৯ জুন, ২০২৬

ড্রিমলাইনার দুর্ঘটনার নেপথ্যে নাশকতা! জল্পনা মন্ত্রীর মন্তব্যে

আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ২৭৪ জন। কিন্তু, কী কারণে ওই বিপর্যয়, তা এখনও স্পষ্ট নয়। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া ব্ল্যাকবক্স দু’টি খতিয়ে দেখছে এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)।

ড্রিমলাইনার দুর্ঘটনার নেপথ্যে নাশকতা! জল্পনা মন্ত্রীর মন্তব্যে
  • ৩০ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নয়াদিল্লি: আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ২৭৪ জন। কিন্তু, কী কারণে ওই বিপর্যয়, তা এখনও স্পষ্ট নয়। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া ব্ল্যাকবক্স দু’টি খতিয়ে দেখছে এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)। এরমধ্যেই বিপর্যয়ের নেপথ্যে নাশকতা রয়েছে কি না, সেই প্রশ্নও ওঠে। এই দিকটিও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয়  অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মুরলীধর মহল। রবিবার তিনি বলেছেন, ‘বিমান দুর্ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এএআইবি তদন্ত করছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে। বিপর্যয়ের নেপথ্যে নাশকতা ছিল কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।’ তিনি আরও বলেন, ‘একাধিক এজেন্সি কাজ করছে। বেশ কিছু সিসিটিভি ফুটেজ হাতে এসেছে। সেগুলি বিশ্লেষণ করা হচ্ছে।’ 

Advertisement

দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ব্ল্যাকবক্স দু’টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাথমিকভাবে সেখানে থেকে তথ্য পেতে বিদেশি সংস্থার সাহায্য নেওয়ার কথা ভাবা হয়েছিল। কিন্তু, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের অধীনস্থ এএআইবি সমস্ত তথ্য ডাউনলোড করেছে। তারাই তথ্যগুলি খতিয়ে দেখছে।  
এদিন আমেদাবাদের বিমান দুর্ঘটনাকে ‘বিরল’ বলেও উল্লেখ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। মুরলীধর বলেন, এক্ষেত্রে দু’টি ইঞ্জিনই একসঙ্গে বন্ধ হয়ে গিয়েছিল। এর আগে কখনও এমন হয়নি। মন্ত্রী আরও বলেন, সমস্ত রিপোর্ট হাতে এলেই দুর্ঘটনার কারণ স্পষ্ট হবে।

সম্পর্কিত সংবাদ