Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

উইম্বলডনে জিতলেন সাবালেঙ্কা, চোটের জেরে বিদায় সিসিপাসের

উইম্বলডন মানেই ঐতিহ্য ও গ্ল্যামারের সমাহার। চলতি গ্র্যান্ড স্ল্যামের উদ্বোধনেও চাঁদের হাট। অল ইংল্যান্ড ক্লাবে সেন্টার কোর্টে টেনিস সুন্দরী মারিয়া শারাপোভার সঙ্গেই হাজির ডেভিড বেকহ্যাম ও ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট।

উইম্বলডনে জিতলেন সাবালেঙ্কা, চোটের জেরে বিদায় সিসিপাসের
  • ১ জুলাই, ২০২৫ ১৫:০৭
Prefer us on Google

লন্ডন: উইম্বলডন মানেই ঐতিহ্য ও গ্ল্যামারের সমাহার। চলতি গ্র্যান্ড স্ল্যামের উদ্বোধনেও চাঁদের হাট। অল ইংল্যান্ড ক্লাবে সেন্টার কোর্টে টেনিস সুন্দরী মারিয়া শারাপোভার সঙ্গেই হাজির ডেভিড বেকহ্যাম ও ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। সোশ্যাল সাইটে শারাপোভা ও বেকহ্যামের নিজস্বী মুহূর্তের মধ্যে ভাইরাল। ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডন খেতাব জেতেন শারাপোভা। আন্তর্জাতিক টেনিসের হল অব ফেমেও জায়গা পেয়েছেন রুশ তরুণী। ২০২০ সালে অবসর নেন গ্ল্যামার কুইন শারাপোভা। পাশাপাশি ইংল্যান্ডের প্রাক্তন তারকা ডেভিড বেকহ্যামের টেনিসপ্রেম কারও অজানা নয়। দেশের হয়ে টানা তিনটি বিশ্বকাপে লক্ষ্যভেদের কৃতিত্ব রয়েছে বেকসের। মাঠের বাইরে স্টাইল আইকন তিনি। ইন্তার মায়ামির অন্যতম কর্ণধার বেকহ্যাম। পাশাপাশি অস্কার পুরস্কারজয়ী অভিনেতা এডি রেডমায়েনকেও দেখা যায় সেন্টার কোর্টের ভিআইপি বক্সে।

Advertisement

টুর্নামেন্টের প্রথম দিনেই চোটের কারণে ছিটকে গেলেন গ্রিসের তারকা স্টেফানোস সিসিপাস। ফ্রান্সের ভ্যালেন্তিন রয়্যারের বিরুদ্ধে ৩-৬, ২-৬ সেটে পিছিয়ে থাকা অবস্থায় ম্যাচ ছাড়েন তিনি। তিউনিশিয়ার জাবিউয়ের একই দশা। চোটের কারণে চোখে জল নিয়ে লকার-রুমে ফেরেন তিনি। পাশাপাশি মহিলাদের সিঙ্গলসে সহজ জয় তুলে নিলেন অ্যারিনা সাবালেঙ্কা। বেলারুশের শীর্ষ বাছাই তারকা স্ট্রেট সেটে বশ মানান কানাডার কার্সন ব্রেনস্টাইনকে। ম্যাচের ফল ৬-১, ৭-৫। এদিকে, চলতি উইম্বলডনে নেই কোনও লাইন জাজ। বরং ইলেকট্রনিক লাইন কলিংয়ের ব্যবস্থা থাকছে। ৪৫০টি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে বিভিন্ন কোর্ট। পাশাপাশি প্রাইজ মানিও একলাফে বেশ কিছুটা বাড়ানো হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ