বেজিং: চায়না ওপেনের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিলেন এরিনা সাবালেঙ্কা। চেক খেলোয়াড় নিকোলো বারতুঙ্কোভার কাছে ৬-৪, ৬-৩ ব্যবধানে বশ মানেন দ্বিতীয় বাছাই তারকা। খেলার ফয়সালা হল মাত্র দেড় ঘণ্টায়। তবে পুরুষদের সিঙ্গলসে চতুর্থ রাউন্ডে পৌঁছালেন ডানিল মেডভেডেভ। আর্জেন্তিনার ফ্রান্সিসকো সেরুনডোলোর বিরুদ্ধে ৭-৬ (৭-৪), ৬-৩ ব্যবধানে জিতলেন তিনি।



