Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

দুরন্ত ছন্দে সাবালেঙ্কা, এগলেন আলকারাজও

বুধবার রাতে আর্থার অ্যাশ স্টেডিয়ামে ঝড় তুললেন আরিনা সাবালেঙ্কা। রাশিয়ার পোলিনা লাচেঙ্কোকে হেলায় হারালেন বেলারুশ তারকা।

দুরন্ত ছন্দে সাবালেঙ্কা, এগলেন আলকারাজও
  • ৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: বুধবার রাতে আর্থার অ্যাশ স্টেডিয়ামে ঝড় তুললেন আরিনা সাবালেঙ্কা। রাশিয়ার পোলিনা লাচেঙ্কোকে হেলায় হারালেন বেলারুশ তারকা। ম্যাচ জিততে সময় নিলেন ৫৩ মিনিট। স্ট্রেট সেটে ৬-১, ৬-১ ব্যবধানে প্রতিপক্ষকে উড়িয়ে তৃতীয় সেটে জায়গা পাকা করলেন শীর্ষ বাছাই সাবালেঙ্কা। ফ্লাশিং মিডোয় এরপর দেখা গেল কার্লোস আলকারাজের টর্নেডো। প্রথম সেট খুইয়েও ঝোড়ো মেজাজে ম্যাচ পকেটে পোরেন পুরুষদের সিঙ্গলসে দ্বিতীয় বাছাই স্প্যানিশ তারকা। পর্তুগালের ফারিয়াকে ৪-৬, ৬-০, ৬-৩, ৬-২ সেটে বশ মানান তিনি।

Advertisement

এই মুহূর্তে মহিলাদের টেনিসে সবচেয়ে বড় নাম হয়েও চলতি বছর কোনো গ্র্যান্ড স্ল্যামের স্বাদ পাননি সাবালেঙ্কা। ইউএস ওপেনে সেই হতাশা ভুলতে মরিয়া তিনি। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচেই ধরা পড়ল সেই তাগিদ। তাঁর সামনে কার্যত দাঁড়াতে পারছেন না প্রতিদ্বন্দ্বীরা। তৃতীয় রাউন্ডে ওঠার পথে প্রতিপক্ষ লাচেঙ্কোর সার্ভিস ছয়বার ভাঙেন তিনি। তাছাড়া প্রথম সার্ভিস থেকে ৭৬ শতাংশ গেমও জেতেন তিনি। পরিসংখ্যান থেকেই স্পষ্ট, পাওয়ার গেমেই লাচেঙ্কোকে দুরমুশ করার স্ট্রেটেজি নিয়ে এদিন নেমেছিলেন সাবালেঙ্কা। 
এরপর নীল হার্ড কোর্টে দেখা গেল আলকারাজ শো। কবজির চোট সারিয়ে চার মাস পর মেজর টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন তিনি। বদলেছেন হেয়ার স্টাইল। তবে মেজাজ বদলায়নি এতটুকু। দ্বিতীয় রাউন্ডে হাইমে ফারিয়ার বিরুদ্ধে শুরুতে অবশ্য খানিকটা বেগ পেতে হয়েছিল স্প্যানিশ তারকাকে। প্রথম সেট তাই জিততে ব্যর্থ তিনি। কিন্তু তারপরই তাঁকে পাওয়া গেল চেনা মেজাজে। শেষ তিনটি সেটে প্রতিপক্ষের উপর স্টিম-রোলার চালালেন আলকারাজ।

Advertisement
সম্পর্কিত সংবাদ