Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারত সফরের আগে সুসম্পর্কের বার্তা রুশ মন্ত্রীর

ভারতের সঙ্গে বিদ্যুৎ শক্তি সরবরাহ সংক্রান্ত যে সব চুক্তি হয়েছে, সেগুলি পূরণের প্রতিশ্রুতি দিলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। আমেরিকার দিকে ইঙ্গিত করে তিনি জানিয়েছেন, অন্যায্য কিছু প্রতিযোগিতা চলছে।

ভারত সফরের আগে সুসম্পর্কের বার্তা রুশ মন্ত্রীর
  • ১৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মস্কো: ভারতের সঙ্গে বিদ্যুৎ শক্তি সরবরাহ সংক্রান্ত যে সব চুক্তি হয়েছে, সেগুলি পূরণের প্রতিশ্রুতি দিলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। আমেরিকার দিকে ইঙ্গিত করে তিনি জানিয়েছেন, অন্যায্য কিছু প্রতিযোগিতা চলছে। তবে, তা ভারত ও রাশিয়ার সম্পর্কের মধ্যে প্রভাব ফেলবে না। লাভরভের বক্তব্য, ‘দুই দেশের সম্পর্ক বন্ধুত্বের উপর প্রতিষ্ঠিত। এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে দুই দেশের পথ আলাদা হয়ে যাবে।’ চলতি সপ্তাহেই দিল্লি সফরে আসবেন রাশিয়ার বিদেশমন্ত্রী। তার আগে এক সাক্ষাত্কারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসাও করেছেন তিনি। লাভরভ জানান, বিশ্বের উদ্যমী নেতাদের মধ্যে মোদি অন্যতম। ওই সাক্ষাত্কারে তিনি আশ্বাস দেন, ‘আমি নিশ্চয়তা দিতে পারি যে, রাশিয়া থেকে সরবরাহ সংক্রান্ত বিষয়ে ভারতের স্বার্থ বিন্দুমাত্র ক্ষুণ্ণ হবে না। আমরা সর্বাত্মক চেষ্টা চালাব, যাতে কোনো অসাধু প্রতিযোগিতা আমাদের মধ্যে চুক্তিগুলির কোনো ক্ষতি করতে না পারে।’ এই প্রসঙ্গে কুড়ানকুলাম পরমাণু কেন্দ্রে রুশ সাহায্যের কথাও উল্লেখ করেন লাভরভ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ