Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

সাংবাদিককে ধমক রুশ বিদেশমন্ত্রীর

দিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। গুরুগম্ভীর পরিবেশ। হঠাৎই ছন্দপতন! প্রশ্নোত্তর পর্বের মধ্যেই ক্রমাগত মোবাইলে কথা বলে চলেছেন এক সাংবাদিক।

সাংবাদিককে ধমক রুশ বিদেশমন্ত্রীর
  • ১৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। গুরুগম্ভীর পরিবেশ। হঠাৎই ছন্দপতন! প্রশ্নোত্তর পর্বের মধ্যেই ক্রমাগত মোবাইলে কথা বলে চলেছেন এক সাংবাদিক। বারবার সতর্ক করা সত্ত্বেও কথা শুনছেন না। এজন্য বিরক্ত হয়ে ওঠেন লাভরভ। তিনি ওই সাংবাদিককে বলেন, ‘আপনার ফোন যদি জমা না দেন, তাহলে ওরা কিন্তু বন্দুক বের করবে।’ অর্থাৎ, নিরাপত্তারক্ষীরা কড়া পদক্ষেপ করতে বাধ্য হবে। তাঁর ওই কথা শুনে হাসির রোল ওঠে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। ওই সাংবাদিককে ফোনে কথা বলতে দেখে প্রথমে হাসিমুখেই তাঁকে বাইরে যাওয়ার অনুরোধ করেন লাভরভ। বলেন,   ‘আপনি কি আমাদের রেহাই দেবেন? হয় আপনি না হয় আপনার ফোন।’ কিছুক্ষণ পরে ফের ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন ওই সাংবাদিক। এতেই মেজাজ হারান রুশ বিদেশমন্ত্রী।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ