Bartaman Logo
২৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদে ভারতকে সমর্থন রাশিয়ার

দিল্লির পাশে মস্কো। রাষ্ট্রসংঘে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদে ভারতকে সম্পূর্ণ সমর্থন জানাল পুতিনের দেশ রাশিয়া।

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদে ভারতকে সমর্থন রাশিয়ার
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: দিল্লির পাশে মস্কো। রাষ্ট্রসংঘে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদে ভারতকে সম্পূর্ণ সমর্থন জানাল পুতিনের দেশ রাশিয়া। তবে তাদের দাবি, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের এই সংস্কার প্রক্রিয়ায় জাপান ও জার্মানির জন্য কোনো অতিরিক্ত আসন বরাদ্দ করা যাবে না। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বক্তব‌্য রাখতে গিয়ে বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ বলেন, ‘নিরাপত্তা পরিষদের এই সংস্কারের ক্ষেত্রে জাপান, জার্মানির মতো দেশগুলিকে কোনো অতিরিক্ত আসন বরাদ্দ করা যাবে না। কারণ ওরা যুদ্ধ আর প্রতিশোধস্পৃহার পথে রয়েছে। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্বের পক্ষে আমাদের সমর্থন রয়েছে। স্থায়ী পদের জন্য ব্রাজিল ও ভারতের পাশে আছি আমরা। একইসঙ্গে আফ্রিকার দেশগুলির স্বার্থ যাতে সুরক্ষিত থাকে, সেই দিকেও নজর দিতে হবে।’ লাভরভের সংযোজন— বিদেশ নীতির মাধ্যমে কৌশলগত সহযোগী তথা ব্রিকস, এসসিও ও ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নকে নিয়ে যৌথভাবে কাজ করার চেষ্টা করছে রাশিয়া। লক্ষ্য, বিশ্বের সামগ্রিক পরিস্থিতির উন্নয়ন।  রাশিয়া একটি কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে। বলা ভালো, এটি একটি ঐক্যবদ্ধ উদ্যোগ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ