Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

‘সবচেয়ে লাভবান হতে পারে রাশিয়া’

যুদ্ধের আবহে উত্তপ্ত পশ্চিম এশিয়া। আরব দুনিয়ার বিভিন্ন দেশে হামলা চালাচ্ছে ইরান। পালটা ইরানের বিভিন্ন শহরে অভিযান অব্যাহত রেখেছে ইজরায়েল ও আমেরিকা

‘সবচেয়ে লাভবান হতে পারে রাশিয়া’
  • ১১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: যুদ্ধের আবহে উত্তপ্ত পশ্চিম এশিয়া। আরব দুনিয়ার বিভিন্ন দেশে হামলা চালাচ্ছে ইরান। পালটা ইরানের বিভিন্ন শহরে অভিযান অব্যাহত রেখেছে ইজরায়েল ও আমেরিকা। এরফলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে পশ্চিম এশিয়ার দেশগুলিকে। তবে আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে ইরানের এই চলমান যুদ্ধের ফলে সবচেয়ে বেশি লাভবান হতে পারে রাশিয়া। এমনটাই মনে করছেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যানটোনিও কোস্টা। 

Advertisement

পশ্চিম এশিয়ার চলতি সংঘাত আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতিতে বড় প্রভাব ফেলছে বলে মন্তব্য কোস্টার। তিনি বলেন, যুদ্ধের ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম দ্রুত বেড়ে যাচ্ছে। যা রাশিয়ার জন্য ইতিবাচক পরিস্থিতি তৈরি করছে। কারণ তেল ও গ্যাস রপ্তানি রাশিয়ার অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। জ্বালানির দাম বাড়লে মস্কোর আয়ও বাড়তে পারে। বিশ্বরাজনীতির বড় শক্তিগুলি এখন ইরান-ইজরায়েল সংঘাতের দিকে বেশি মনোযোগ দিচ্ছে। যার ফলে ইউক্রেনের  পরিস্থিতি নিয়ে তুলনামূলকভাবে কম আলোচনা হচ্ছে। এই পরিস্থিতি রাশিয়ার জন্য কৌশলগত সুবিধা তৈরি করতে পারে বলে মনে করছেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ