Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

মস্কোর বিরাট পদক্ষেপ, প্রথম দেশ হিসেবে আফগানিস্তানে তালিবান সরকারকে স্বীকৃতি রাশিয়ার

বিশ্ব রাজনীতিতে মোড় ঘুরিয়ে দেওয়া পদক্ষেপ। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানে তালিবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া।

মস্কোর বিরাট পদক্ষেপ, প্রথম দেশ হিসেবে আফগানিস্তানে তালিবান সরকারকে স্বীকৃতি রাশিয়ার
  • ৪ জুলাই, ২০২৫ ১৭:০৭
Prefer us on Google

কাবুল: বিশ্ব রাজনীতিতে মোড় ঘুরিয়ে দেওয়া পদক্ষেপ। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানে তালিবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া। ২০২১ সালের অগাস্টে ক্ষমতা দখলের পর এই প্রথম কোনও দেশ তালিবান সরকারকে মান্যতা দিল। মস্কোয় আফগান দূতাবাসে আগের সরকারের পতাকার বদলে এখন উড়ছে তালিবানের সাদা পতাকা।

Advertisement

স্বাভাবিক ভাবেই মস্কোর এহেন সিদ্ধান্তে খুশি তালিবান কর্মকর্তারা। রাশিয়ার এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে তাঁরা বলেন, এরফলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। তালিবানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি জানান, ‘এটা আমাদের কাছে একটি বিরাট অর্জন।’

রাশিয়ার তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, “আমরা মনে করি, আফগানিস্তানের সরকারকে স্বীকৃতি দেওয়ার ফলে দুই দেশের পারস্পরিক সমঝোতা এবং উন্নয়নের গতি বৃদ্ধি পাবে।”

উল্লেখ্য বিষয় হল, ২০২১ সালে আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পরেও রাশিয়া কাবুলে তাদের দূতাবাস খোলা রেখেছিল এবং তালেবান নেতৃত্বের সাথে যোগাযোগ রেখেছিল। মস্কোর দাবি, তাঁরা আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতার 'উল্লেখযোগ্য সম্ভাবনা' দেখছে এবং জ্বালানি, পরিবহণ এবং কৃষিখাতের নানা প্রকল্পে কাজ করার পরিকল্পনা করছে।  

সম্পর্কিত সংবাদ