Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করল রাশিয়া

হোয়াটসঅ্যাপকে পুরোপুরি নিষিদ্ধ করল রাশিয়া।  ক্রেমলিনের এক মুখপাত্র জানিয়েছেন, দেশের আইন না মানার জন্যই মেসেজিং প্ল্যাটফর্মটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে

হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করল রাশিয়া
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মস্কো: হোয়াটসঅ্যাপকে পুরোপুরি নিষিদ্ধ করল রাশিয়া।  ক্রেমলিনের এক মুখপাত্র জানিয়েছেন, দেশের আইন না মানার জন্যই মেসেজিং প্ল্যাটফর্মটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। পালটা হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের দাবি, রাশিয়ার তৈরি ম্যাক্স অ্যাপের প্রসার করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে সেদেশের মানুষের সাইবার স্পেসে সরকারের নজরদারি ও নিয়ন্ত্রণ আরও বেশি মজবুত হবে।

Advertisement

২০২২ সালে ইউক্রেনে হামলার পর থেকেই একাধিক বিদেশি প্ল্যাটফর্মের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় মস্কোর। প্ল্যাটফর্মগুলি থেকে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চেয়েছিল ক্রেমলিন। যা দিতে নারাজ ছিল সংস্থাগুলি। যদিও রুশ কর্তৃপক্ষের দাবি, সন্ত্রাসবাদ, প্রতারণা সহ অন্যান্য অপরাধ থেকে দেশের মানুষকে সুরক্ষা দিতেই তথ্য চাওয়া হয়েছিল। তারপরেই একের পর এক বিদেশি অ্যাপের উপর পদক্ষেপ নিচ্ছে রুশ প্রশাসন। ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছে হোয়াটসঅ্যাপ। এক্স হ্যান্ডলে তারা লিখেছেন, ‘রাশিয়ার জনতার উপর নজরদারির জন্য তৈরি অ্যাপ ম্যাক্সের প্রসার বাড়াতেই এই কাজ করেছে ক্রেমলিন। সেদেশের ১০ কোটি মানুষ ব্যক্তিগত ও সুরক্ষিত যোগাযোগের মাধ্যম হারাবে।’ তবে দেশের নিয়ম কানুন মানলে হোয়াটসঅ্যাপ ফিরে আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, যদি মেটা নিজের অবস্থান থেকে সরে এসে রুশ প্রশাসনের সঙ্গে আলোচনার টেবিলে বসে। তবে তাঁদের ফিরে আসার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, গত ডিসেম্বরেই অ্যাপেলের ভিডিও কলিং প্ল্যাটফর্ম ফেসটাইমকে বন্ধ করেছে মস্কো। আংশিক বন্ধ করা হয়েছে টেলিগ্রামকেও। 

সম্পর্কিত সংবাদ