Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভাঙার অভিযোগ তুলে সরব রাশিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় তিন দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে রাশিয়া ও ইউক্রেন। শোনা যাচ্ছে, দুই দেশ বন্দি বিনিময়ের শর্তেও সম্মতি দিয়েছে

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভাঙার অভিযোগ তুলে সরব রাশিয়া
  • ১১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মস্কো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় তিন দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে রাশিয়া ও ইউক্রেন। শোনা যাচ্ছে, দুই দেশ বন্দি বিনিময়ের শর্তেও সম্মতি দিয়েছে। আর এই আবহেই ফের একে অন্যের বিরুদ্ধে সরব হল কিয়েভ ও মস্কো। রবিবার ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনল রাশিয়া। মস্কোর প্রতিনিধি ভ্লাদিমির সালদোর বক্তব্য, রাশিয়া অধিকৃত খারসন অঞ্চলে ইউক্রেনের গোলাবর্ষণে জখম হয়েছেন দুই ব্যক্তি। এর পরই পালটা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের দাবি তুলেছে  ইউক্রেন। তাদের কথায়, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার ড্রোন হামলা ও গোলাবর্ষণে একজনের মৃত্যু হয়েছে। জখম একাধিক। রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রকের অভিযোগ, হাজারেরও বেশি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে কিয়েভ। রাশিয়ার একাধিক অঞ্চলে সাধারণ মানুষের পাশাপাশি সামরিক ঘাঁটিকেও নিশানা করেছে ইউক্রেনের সেনাবাহিনী। তারই জবাব দিয়েছে রুশ সেনা। যদিও সেই অভিযোগ উড়িয়ে কিয়েভের বক্তব্য, মুখে যুদ্ধবিরতিকে সমর্থন জানালেও কাজে তার প্রতিফলন ঘটছে না। গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের একাধিক অঞ্চলে একের পর এক ড্রোন হামলা চালানো হয়েছে। মস্কোর এই হামলায় বহু মানুষ জখম হওয়ার পাশাপাশি একাধিক বহুতল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ