Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

আরও তলানিতে টাকার দর

টাকার দামে রক্তক্ষরণ অব্যাহত। বৃহস্পতিবার ৩৯ পয়সা পড়ে ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার বিনিময় মূল্য দাঁড়িয়েছে ৯০.৩৩ টাকা। এখনওপর্যন্ত এটাই টাকার সর্বনিম্ন দাম।

আরও তলানিতে টাকার দর
  • ১২ ডিসেম্বর, ২০২৫ ১৭:১২
Prefer us on Google

মুম্বই: টাকার দামে রক্তক্ষরণ অব্যাহত। বৃহস্পতিবার ৩৯ পয়সা পড়ে ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার বিনিময় মূল্য দাঁড়িয়েছে ৯০.৩৩ টাকা। এখনওপর্যন্ত এটাই টাকার সর্বনিম্ন দাম। বিশেষজ্ঞদের মতে, আমেরিকার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (বিটিএ) নিয়ে অনিশ্চয়তার কারণেই টাকার দামে এই পতন। বাণিজ্য চুক্তি যত বিলম্বিত হবে, ততই টাকার উপর বিনিয়োগকারীদের আস্থা কমবে। বৃহস্পতিবার সকালে ডলার প্রতি টাকার বিনিময়মূল্য ছিল ৮৯ টাকা ৯৫ পয়সা। একটা সময় প্রতি ডলারের দাম ৫৪ পয়সা বেড়ে হয়  ৯০.৪৮ টাকা। পরে টাকার দাম ১৫ পয়সা দাম বাড়ে। 

Advertisement

টাকার মূল্যহ্রাসের বাজারে কিছুটা স্বস্তি ছিল শেয়ার বাজারে। এদিন সেনসেক্স এবং নিফটি দুটোতেই ঊর্ধ্বগতি লক্ষ্য করা গিয়েছে। ৪২৬ পয়েন্ট বেড়ে বম্বে শেয়ার বাজারের সূচক সেনসেক্স ৮৪ হাজার ৮১৮ পয়েন্টে স্থির হয়। বৃদ্ধির হার ০.৫১ শতাংশ। অন্যদিকে জাতীয় শেয়ার সূচক নিফটি ১৪০ পয়েন্ট বেড়েছে। ০.৫৫ শতাংশ বেড়ে ২৫ হাজার ৮৯৮ পয়েন্টে স্থির হয়েছে নিফটি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ