Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

পড়ল টাকা-শেয়ার বাজার, বাড়ল পাইকারি মুদ্রাস্ফীতি

পশ্চিম এশিয়ায় অশান্তির জেরে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বাড়তে শুরু করেছে। ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে নিরাপদ বিনিয়োগ হিসাবে ডলার কেনা শুরু করেছেন বিনিয়োগকারীরা।

পড়ল টাকা-শেয়ার বাজার, বাড়ল পাইকারি মুদ্রাস্ফীতি
  • ১৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় অশান্তির জেরে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বাড়তে শুরু করেছে। ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে নিরাপদ বিনিয়োগ হিসাবে ডলার কেনা শুরু করেছেন বিনিয়োগকারীরা। এই অবস্থায় শেয়ার বাজারে পতনের পাশাপাশি মঙ্গলবার টাকার দাম অনেকটাই কমেছে। এদিন ৬২ পয়সা পড়ে ডলারের তুলনায় টাকার বিনিময় মূল্য দাঁড়িয়েছে ৯৬ টাকা ৩০ পয়সা। এনিয়ে পরপর দু’দিন টাকার দাম পড়ল। সোমবার ৩০ পয়সা পড়ে টাকার দাম হয় ৯৫ টাকা ৬৮ পয়সা। পাল্লা দিয়ে পড়েছে শেয়ার বাজারও। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ৫৬১ পয়েন্ট পড়ে ৭৭ হাজার ৫৪ পয়েন্টে স্থির হয়েছে। পতনের হার ০.৭২ শতাংশ। পড়েছে জাতীয় শেয়ার সূচক নিফটিও। এদিন নিফটি ১৫৮ পয়েন্ট পড়ে ২৪ হাজার ৫২ পয়েন্টে স্থির হয়। পতনের হার ০.৬৬ শতাংশ। 

Advertisement

আশঙ্কা বাড়িয়েছে মূল্যবৃদ্ধিও। জিনিসপত্রের পাইকারি দাম বেড়েছে জুন মাসে। মঙ্গলবার প্রকাশিত হয়েছে বাণিজ্য ও শিল্পমন্ত্রকের পাইকারি মুদ্রাস্ফীতি সংক্রান্ত পরিসংখ্যান। দেখা যাচ্ছে, মে মাসে পাইকারি মুদ্রাস্ফীতির হার ছিল ৯.৬ শতাংশ। জুন মাসে তা বেড়ে হয়েছে ৯.৮ শতাংশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ