Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

মন্দিরগুলির সোনা নগদীকরণের প্রকল্প ঘিরে গুজব ওড়াল কেন্দ্র

ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার সুরক্ষিত রাখতে ও অর্থনীতিকে চাঙ্গা করতে দেশবাসীকে এক বছরের জন্য সোনা কেনা বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মন্দিরগুলির সোনা নগদীকরণের প্রকল্প ঘিরে গুজব ওড়াল কেন্দ্র
  • ২০ মে, ২০২৬ ১৫:০৫
Prefer us on Google

নয়াদিল্লি: ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার সুরক্ষিত রাখতে ও অর্থনীতিকে চাঙ্গা করতে দেশবাসীকে এক বছরের জন্য সোনা কেনা বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অবস্থায় সোশ্যাল মিডিয়ায় একটি খবর ঘুরে বেড়াচ্ছে। তাতে বলা হয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠান এবং মন্দিরের ট্রাস্টের কাছে গচ্ছিত সোনার জন্য কেন্দ্রীয় সরকার গোল্ড মানিটাইজেশন (নগদীকরণ) প্রকল্প আনছে। মঙ্গলবার এ জাতীয় খবরকে গুজব বলে উড়িয়ে দিল কেন্দ্র। এদিন অর্থ মন্ত্রকের পক্ষ থেকে সরকারিভাবে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ধর্মীয় প্রতিষ্ঠান এবং মন্দিরগুলির হাতে গচ্ছিত সোনার জন্য সরকারের মনিটাইজেশন প্রকল্পের যে খবর ঘুরে বেড়াচ্ছে তা নেহাতই গুজব। তা একেবারেই মিথ্যা এবং বিভ্রান্তিকর। এর কোনো ভিত্তি নেই।’ 

Advertisement

মন্দিরের চূড়া, দরজা এবং অন্যত্র যে সোনার পাত রাখা হয়েছে, সেগুলিও ‘স্ট্র্যাটেজিক গোল্ড রিজার্ভস অব ইন্ডিয়া’ হিসাবে ঘোষণার চিন্তাভাবনা শুরু হয়েছে বলেও বিভিন্ন মহল থেকে দাবি করা হয়েছে। সেই দাবিও অস্বীকার করেছে সরকার। জনগণের কাছে কেন্দ্রীয় সরকারের আর্জি, এই ধরণের খবর বিশ্বাস করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন না। কারণ, তাতে সংশয় তৈরি হয় ও মানুষ বিভ্রান্ত হয়। তাই এসব ক্ষেত্রে কেবল সরকারি বিজ্ঞপ্তির উপর নির্ভর করার পরামর্শ দেওয়া হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ