Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

ক্রিশ্চিয়ানোর বিয়ের গুঞ্জন

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রডরিগেজ। তাঁদের সম্পর্কের বয়স প্রায় এক দশক। শোনা যাচ্ছে বিশ্বকাপের পরেই বান্ধবী জর্জিনাকে বিবাহ করবেন পর্তুগিজ মহাতারকা।

ক্রিশ্চিয়ানোর বিয়ের গুঞ্জন
  • ২৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রডরিগেজ। তাঁদের সম্পর্কের বয়স প্রায় এক দশক।  শোনা যাচ্ছে বিশ্বকাপের পরেই বান্ধবী জর্জিনাকে বিবাহ করবেন পর্তুগিজ মহাতারকা। তা নিয়েই সরগরম পর্তুগাল ও স্পেনের মিডিয়া। এর আগে জর্জিনাকে উপহার দেওয়া রোনাল্ডোর হিরের আংটির ছবিও ভাইরাল হয় সোশ্যাল সাইটে। এবার বিশ্বকাপের মাঝে জোর জল্পনা, আগামী সেপ্টেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তাঁরা। তবে সরকারিভাবে রোনাল্ডো বা জর্জিনা মুখ খোলেননি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ