Bartaman Logo
২৪ সেপ্টেম্বর, ২০২৬

পোস্টাল ব্যালট গোনার নিয়ম

পোস্টাল ব্যালটের গণনা কখন শেষ হবে? কমিশনের নিয়ম অনুযায়ী, ইভিএমের ভোট গণনার শেষ রাউন্ডের আগের রাউন্ড গোনা সম্পূর্ণ হওয়ার আগেই শেষ করতে হবে পোস্টাল ব্যালটের গণনা।

পোস্টাল ব্যালট গোনার নিয়ম
  • ৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পোস্টাল ব্যালটের গণনা কখন শেষ হবে? কমিশনের নিয়ম অনুযায়ী, ইভিএমের ভোট গণনার শেষ রাউন্ডের আগের রাউন্ড গোনা সম্পূর্ণ হওয়ার আগেই শেষ করতে হবে পোস্টাল ব্যালটের গণনা। অর্থাৎ কোথাও ১০ রাউন্ড ভোট গোনা হলে নবম রাউন্ডটি শেষ হওয়ার আগেই সম্পূর্ণ করতে হবে পোস্টাল ব্যালট গোনা। শেষ রাউন্ডের বাকি থাকা ভোটের সংখ্যা যদি পোস্টাল ব্যালট গোনার পর দুই প্রার্থীর জয়ের মার্জিনের চেয়ে কম হয়, তাহলে আর ইভিএমের শেষ রাউন্ড গোনা হবে না। ধরে নেওয়া যাক, ইভিএমের শেষ রাউন্ডে ভোট গোনা বাকি ৫০ টি। এদিকে তার আগেই ইভিএম ও পোস্টাল ব্যালটে মিলিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর জয়ের মার্জিন দাঁড়িয়েছে ৬০। তাহলে শেষ রাউন্ড গোনা হলেও জিতবেন আগেই যাঁর মার্জিন ৬০ হয়ে গেছে। তাই শেষ রাউন্ড গোনার প্রয়োজন নেই বলেই জ্ঞানেশ কুমারের মত। এতে গণনায় সময় বাঁচবে। তবে সব দল যদি তাও শেষ রাউন্ড গোনার দাবি করে, তাহলে সব রাউন্ডই গোনা হবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ