Bartaman Logo
৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্যে এবার আইনের শাসন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

এতদিন শাসকের আইন ছিল। এখন রাজ্যে আইনের শাসন চালু হয়েছে। আজ, শনিবার ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক থেকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভন্দু অধিকারী।

রাজ্যে এবার আইনের শাসন, ঘোষণা মুখ্যমন্ত্রীর
  • ১৬ মে, ২০২৬ ১৭:০৩
Prefer us on Google

ডায়মন্ড হারবার, ১৬ মে: এতদিন শাসকের আইন ছিল। এখন রাজ্যে আইনের শাসন চালু হয়েছে। আজ, শনিবার ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক থেকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভন্দু অধিকারী। পাশাপাশি, পুলিশের উপরে কোনো হামলা বরদাস্ত করা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

Advertisement

এদিন ডায়মন্ড হারবারে গুরুত্বপূর্ণ বৈঠক করেন শুভেন্দু। উপস্থিত ছিলেন মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি এবং দক্ষিণ ২৪ পরগনা, ডায়মন্ড হারবার পুলিশ জেলা ও বারুইপুর পুলিশ জেলার আধিকারিকরা। বিশ্বজুড়ে টালমাটাল প্রেক্ষাপটে জ্বালানি সঞ্চয়ের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই আবেদনে সাড়া দিয়ে রাজ্যের বাকি জেলা ও পুলিশ কমিশনারেটের পদস্থ কর্তাদের বৈঠকে সশরীরের হাজির হতে না করা হয়েছিল। তাঁরা যোগ দিয়েছিলেন ভার্চুয়ালি।

এদিনের বৈঠকে পুলিশকর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পরে সাংবাদিক বৈঠকে একাধিক সিদ্ধান্তের কথা জানান তিনি। পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেওয়ার কথা বলেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ